সিরিয়ার আলেপ্পোতে কলেরায় ২৯ জনের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:০৩ পিএম

সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোয় মহামারির মতো ছড়িয়ে পড়া কলেরা এখন উত্তর পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। 

ফলে, তুরস্ক সীমান্তে এ মহামারি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় পাঁচজন কলেরায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, গত কয়েক দিনে উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের বিভিন্ন এলাকায় কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। 

গত মাসে আলেপ্পোয় কলেরার প্রাদুর্ভাব ঘটে। শুরুর দিকে সেভাবে না ছড়ালেও গত কয়েক দিনে প্রদেশেটির গ্রাম ও শহরে শত শত রোগী কলেরায় আক্রান্ত হয়েছে। 

এদিকে, জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দূষণকেই সাম্প্রতিক এ প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন।

আরও পড়ুন: গ্রহাণুকে সজোরে ধাক্কা দিলো ‘ডার্ট’ মহাকাশযান, তারপর…

তারা জানিয়েছেন, চলতি বছর কম বৃষ্টিপাত ও তাপপ্রবাহের কারণে নলকূপ ও সুপেয় পানির অন্যান্য উৎস শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নদীর পানি পান করছেন আলেপ্পোর জনগণ। 

কিন্তু সেই পানি যথাযথভাবে জীবণুমুক্ত না করে পান করার কারণেই কলেরার এ প্রাদুর্ভাবের জন্য দায়ী। জাতিসংঘ সেখানে দ্রুত সুপেয় পানি সরবরাহের আহবান জানিয়েছে। 


একাত্তর/আরবিএস  
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নিজেদের বৃহত্তম সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন বাহিনী। সোমবার সকালে হাসাকা প্রদেশের ‘কাসরাক’ ঘাঁটি থেকে ডজনখানেক ট্রাককে...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর