সেনা সমাবেশ নিয়ে ভুল স্বীকার করলো রাশিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য অতিরিক্ত সেনা সমাবেশের কর্মসূচিতে কিছু ভুল ছিলো বলে স্বীকার করে নিয়েছে রাশিয়া। 

মস্কো জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে বাধ্যতামূলক যোগ দেয়ার জন্য সেনা নিযুক্তির তালিকায় ভুল ছিলো। এসব ভুল শুধরানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা।

গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত সেনা সমাবেশের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার পরপরই প্রতিবাদ জানান দেশটির নাগরিকরা। 

তাদের অভিযোগ শিক্ষার্থী, বয়স্ক এবং অসুস্থ মানুষকেও যুদ্ধে যোগদান করতে বলা হচ্ছে। সেটি তারা মানতে রাজী নয়। সক্ষম এবং বয়সে তরুণদের যুদ্ধে যেতে কোন আপত্তি নেই।

রুশ নেতা পুতিন এক বিবৃতিতে বলেছেন, যাদের যুদ্ধ সংশ্লিষ্ট দক্ষতা আছে কিংবা সামরিক অভিজ্ঞতা আছে, শুধু তাদেরই ডাকা হবে। 

সামরিক বাহিনীর আপৎকালের জন্য মজুত সেনাদের কিছু অংশকে ডাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। এটিকেই ‘আংশিক সেনা নিযুক্তি’ বলা হচ্ছে।

ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে তীব্র লড়াই

মঙ্গলবার গণভোটের শেষ দিনে ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ান সৈন্যরা দক্ষিণ এবং পশ্চিমে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং কয়েকটি শহর ঘিরে রেখেছে।

এছাড়াও উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে সংঘর্ষ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণ কমান্ড মঙ্গলবার জানিয়েছেন যে, খেরসনে তাদের পাল্টা আক্রমণের ফলে রাশিয়ার ৭৭ জন সেনা নিহত হয়েছে। ছয়টি ট্যাঙ্কসহ বেশি কিছু সরঞ্জাম ধ্বংস হয়েছে। 

এদিকে ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করা দুই হাজারেরও বেশি সাবেক সৈনিককে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ডেপুটি কমান্ডার। তিনি জানান, মঙ্গলবার এসব সেনাকে মোতায়েনের জায়গায় পাঠানো হবে।


একাত্তর/এসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর