মেক্সিকোতে বন্দুক হামলায় ছয় পুলিশ হত্যা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯ পিএম

মেক্সিকান উত্তরাঞ্চলীয় রাজ্যে ছয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বন্দুকধারীরা। রাজ্যটিতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো মাদক পাচারের রুট নিয়ে লড়াই করছে। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

জ্যাকাটেকাস রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া সেন্টারে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

বিবৃতির তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর পরে আরও দুই আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করা হয়, যাদের মধ্যে একজন মারা যায়।

জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। এর জন্য যুক্তরাষ্ট্রের লাভজনক মাদক চোরাচালান রুটটি নিয়ন্ত্রণের জন্য সিনালোয়া ও জালিস্কো নিউ জেনারেশন গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘাতকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

জানুয়ারিতে জ্যাকাটেকাস রাজ্যের রাজধানীতে গভর্নরের বাসভবনের সামনে পরিত্যক্ত একটি গাড়ি থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়।

২০০৬ সালে সরকার মাদক চোরাচালান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র: এএফপি, এনডিটিভি


একাত্তর/এআর

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর