ভারতে চালু ফাইভ-জি সেবা, মোদীর চোখে স্মার্ট গ্লাস

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৯:০১ পিএম

মোবাইল ফোনের পঞ্চম প্রযুক্তি বা ফাইভ-জি যুগে প্রবেশ করলো ভারত। দেশটির ১৩টি শহরে বহুল প্রতীক্ষিত ফাইভ-জি সেবা চালু হয়েছে। শনিবার রাজধানীতে দিল্লি থেকে দেশটির ফাইভ-জি পরিষেবার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বোধনের পর ‘ট্রু ফাইভ-জি’র ডিভাইস এবং জিও গ্লাসের মাধ্যমে অভিজ্ঞতা নিতে রিলায়েন্সের জিও প্যাভিলিয়নে যান মোদী। এ সময় রিলায়েন্সের প্রধান মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে ফাইভ-জি সম্পর্কে বর্ণনা করেন।

একদল তরুণ প্রকৌশলীর মাধ্যমে ইন্ড টু ইন্ড ফাইভ-জি প্রযুক্তি বুঝতে সময় নেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া ফাইভ-জি’র মাধ্যমে কীভাবে শহর ও গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে তাও জেনে নেন মোদী। অনুষ্ঠানে মোদীকে দেখা যায় একটি কালো চশমা পরিহিত অবস্থায়।

সেটি আসলো কোন সাধারণ চশমা নয়। তথ্য প্রযুক্তির জগতে এই ধরনের চশমাকে ‘স্মার্ট গ্লাস’ হিসেবেও ডাকা হয়। থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে এই চশমা ভার্চুয়াল জগতকে নিয়ে আসে একে বারে আপনার চোখের সামনে। আর মোদী সেই অভিজ্ঞতাই নিলেন।

ফাইভ-জি উদ্বোধনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী বিভিন্ন টেলিকম অপারেটর ও প্রযুক্তি সেবাদানকারি প্রতিষ্ঠানের সেবার অভিজ্ঞতা নিতে প্যাভিলিয়ন ঘুরে দেখেন। তিনি এয়ারটেল, ভোডাফোন আইডিয়া,সি-ডট এবং অন্যান্য স্টল পরিদর্শন করেন।

 

একাত্তর/এসএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর