স্বামীর জন্য কিনে আনা কফিন বিক্রি করলেন স্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৯:২২ পিএম

পৃথিবীতে কতোই না আজব ঘটনা ঘটে। মানুষের কল্পনাকে হার মানিয়ে ঘটতে থাকে এমন সব ঘটনা। এই যেমন স্বামীর জন্য কফিন কিনে শেষ পর্যন্ত তা বিক্রি করতে বাধ্য হয়েছেন স্ত্রী।

শোনা মাত্রই আপনি দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। এ আবার কেমন কথা? ঘটনা হলো, স্বামীর দিন ফুরিয়ে এসেছে, এমনটা ভেবে পালিশ করা একটি কফিন কিনে এসেছিলেন স্ত্রী। 

কিন্তু মানুষের জন্ম ও মৃত্যু নিয়ে তো আগাম কিছু বলা যায় না। স্বামীর জীবন ফুরিয়ে আসছে স্ত্রী এমনটা ভাবলেও বাস্তবে দেখা গেলো দিব্যি বেঁচে আছেন তিনি। 

এমন চমকপ্রদ ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের ওবান শহরে। স্বামীর শারীরিক অবস্থা দেখে স্ত্রী ভেবে নিয়েছিলেন যে, স্বামীর জীবনে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে।

সব গোলমাল করে দিয়ে স্ত্রীকে হতাশ করেন স্বামী। প্রত্যাশিত সময়ে মৃত্যু না হওয়ায় স্বামীর জন্য কিনে আনা সেই কফিন শেষ পর্যন্ত বিক্রি করার সিদ্ধান্ত নেন স্ত্রী মার্গারেট স্ট্যাবেল।

সামিজক মাধ্যমে এজন্য বিজ্ঞাপনও দেন তিনি। বিজ্ঞাপনে লেখেন, নতুন কফিন বিক্রি হবে। স্বামীর জন্য কিনেছিলাম কিন্তু এখনও তিনি বেঁচে আছেন, তাই কফিনের আর প্রয়োজন নেই।

মার্গারেট স্ট্যাবেল আরও লেখেন, কফিনটি বিক্রি করলেও, তার মধ্যে থাকা বালিশ দেয়া হবে না। কারণ ওই বালিশ আমার কুকুর দখল করে নিয়েছে।

তার এমন পোস্ট যথারীতি নেটিজেনদের মধ্যে হুলস্থুল ফেলে দেয়। নানা ধরনের মন্তব্যে ভরে ওঠে ওই নারীর পোস্ট। তাই শিরোনামে আসতেও সময় লাগেনি। 


একাত্তর/এআর


বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে...
ইকুয়েডরে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিনের ভেতর থেকে জীবিত বের হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ৭৬ বছর বয়সী এক নারী। শুক্রবার ইস্কেমিক স্ট্রোকে বেলা মন্টোয়া নামে ওই নারীর মৃত্যু হয়েছে বলে...
দুনিয়াতে আজব সব ঘটনা ঘটেই চলছে। মরে যাবার পর আবারও জীবিত হবার ঘটনা খুব বিরল হলেও অবাস্তব নয়। এমন অবিশ্বাস খবর কালে ভদ্রে মিলে। তেমনই এক খবর এসেছে লাতিনের দেশ ইকুয়েডর থেকে। কবরে নামিয়ে দেয়ার আগেই...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর