ফিল্মি কায়দায় স্বামীকে পিটিয়ে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা!

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পেটানো এবং ঘরের ভেতরে তৈরি করা ইট-সিমেন্টের কাঠামোর মধ্যে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টার এক হাড়হিম করা ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বারামতিতে। তবে মিস্ত্রিদের বুদ্ধিমত্তা ও সময়মতো উপস্থিতিতে অলৌকিকভাবে প্রাণ বেঁচে গেছে ওই স্বামীর!

এই চাঞ্চল্যকর ঘটনায় ৩৮ বছর বয়সী অভিযুক্ত নারী শর্মিলা প্রবীণ জগৎপকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্যক্তি হলেন তাঁর স্বামী প্রবীণ জগৎপ।

তদন্ত বলছে, গত ৩০ জুলাই থেকেই এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন শর্মিলা। ওই দিন তিনি স্বামী প্রবীণকে জুসের সঙ্গে কড়া মাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে দেন। জুস পানের পর প্রবীণ টানা দুই দিন সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে থাকেন। এরপর ১ আগস্ট প্রবীণ যখন আধা-চেতন অবস্থায় ছিলেন, তখন শর্মিলা ক্রিকেট ব্যাট দিয়ে তাঁর ওপর নির্মম অত্যাচার শুরু করেন এবং এলোপাতাড়ি পেটাতে থাকেন।

এরপর স্বামীকে হত্যা করে লাশ গুম করতে আগে থেকেই রাজমিস্ত্রি ডেকে বারান্দায় ইট ও সিমেন্ট দিয়ে একটি চারকোনা পাকা কাঠামো বা গর্ত তৈরি করিয়েছিলেন শর্মিলা। আধা-চেতন স্বামীকে সেই গর্তের ভেতরে ফেলে ওপর থেকে ভারী পাথরের স্ল্যাব দিয়ে সিল করে দেওয়ার চেষ্টা চালান তিনি।

তবে ভাগ্যিস, শর্মিলার এই কাণ্ড দেখে সন্দেহ হয় কাজে আসা শ্রমিকদের! তাঁরা গর্তের ভেতরে প্রবীণের হাত-পা নড়তে দেখেন। বিপদের গন্ধ পেয়ে রাজমিস্ত্রিরা মুহূর্ত বিলম্ব না করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তসংক্রান্ত প্রবীণকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়।

ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে প্রবীণ বলেন, আমাকে ঘুমের ওষুধ দিয়ে দুই দিন অবচেতন করে রেখেছিল। তিন দিনের মাথায় জ্ঞান একটু ফিরতেই দেখি ও আমাকে ব্যাট দিয়ে পেটাচ্ছে। আমি বহু আকুতি-মিনতি করেছিলাম না মারার জন্য, কিন্তু ও শোনেনি। আমাকে টেনে নিয়ে বারান্দার গর্তে ফেলে দেয়। রাজমিস্ত্রিরা আমার হাত-পা নড়তে দেখে পুলিশে খবর না দিলে, আজ আমি বেঁচে থাকতাম না।

প্রবীণ আরও জানান, ঘটনার দিন তাঁর বৃদ্ধা মা-ও বাড়িতে ছিলেন। শর্মিলা তাঁকেও জুসে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রেখেছিলেন। তবে বেধড়ক মারধরের শব্দে মায়ের আধো-জ্ঞান ফিরলে তিনি কোনোমতে অন্য ছেলেকে খবর দেন। প্রবীণের ভাই এসে দরজা খুলে তাঁকে গর্তের ভেতরে দেখতে পান এবং উদ্ধারকাজে হাত বাড়ান।

ঘটনাটিতে ‘কালা জাদু’ বা ডাইনিবিদ্যার যোগ রয়েছে বলে সন্দেহ প্রবীণের। তিনি জানান, বাড়ির ক্যালেন্ডারে অমাবস্যার দুটি দিনে (১৩ ও ১৪ জুলাই) শর্মিলার হাতের লেখায় 'নো রেজাল্ট' (কোনো ফল মেলেনি) লেখা পাওয়া গেছে। এ ছাড়া কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই যে ফার্মেসি শর্মিলার কাছে এমন কড়া ঘুমের ওষুধ বিক্রি করেছে, তাদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

বর্তমানে শর্মিলার বাবা-মা তাঁদের দুই সন্তানকে (এক ছেলে ও এক মেয়ে) নিজেদের কাছে নিয়ে গেছেন। প্রবীণ আশঙ্কা করছেন, তাঁর সন্তানদের জীবনও চরম ঝুঁকিতে রয়েছে। তিনি অনতিবিলম্বে পুলিশ ও প্রশাসনের কাছে নিজের সন্তানদের কাস্টডি ফেরত পাওয়ার আকুল আবেদন জানিয়েছেন।

প্রবীণের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শর্মিলাকে গ্রেপ্তার করে পুরো ঘটনার পেছনের অন্ধকার রহস্য উন্মোচনে জোর তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর