প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গে নিহত সাত

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০১:৩৬ পিএম

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অনেকে।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টায় জলপাইগুড়ির মাল ননীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ করছে দমকল বাহিনী ও পুলিশ।

দুর্ঘটনার সংবাদ পেয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি টুইটারে এক পোস্টে বলেন, জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। এ ঘটনায় যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ করেই পানির স্রোতে অনেক মানুষ ভেসে যায়।

জলপাইগুড়ি জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। কতজন নিখোঁজ রয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। নদীর চরে আটকে রয়েছে অনেক মানুষ, তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।

পাহাড়ি ঢল থেকে এ ঘটনা ঘটেছে জানিয়ে মাল অঞ্চলের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, মাল নদীতে প্রতিবছর প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবার আচমকাই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় নদীর পাড়ে প্রায় ১০ হাজার মানুষ ছিল।


একাত্তর/এআর

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর