গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের কাশির সিরাপ নিয়ে সতর্কতা

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০১:১৭ পিএম

ভারতের হরিয়ানার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তৈরি কাশির সিরাপ খেয়ে আফ্রিকার দেশ গ্যাম্বিয়াতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এতো শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতের চারটি কাশির সিরাপ ব্যবহার করতে নিষেধ করলো ডাব্লিউএইচও।

টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একটি নির্দেশিকা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, “দয়া করে এই ওষুধগুলো ব্যবহার করবেন না।”

প্রোমেথাজি়ন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ নামের চারটি কাশির সিরাপের সঙ্গে আফ্রিকার ওই শিশুমৃত্যুর ঘটনার যোগাযোগ রয়েছে বলে ধারনা ডাব্লিউএইচও'র।

ডাব্লিউএইচও বলছে, যে ভারতীয় সংস্থা ওই ওষুধগুলো বাজারে এনেছে তারা এখনও ওষুধগুলোর গুণমান ও সুরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দেয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই চারটি পণ্যের প্রতিটিতেই ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল নামের দূষক পদার্থের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি। এই পদার্থগুলি নির্দিষ্ট মাত্রার থেকে বেশি পরিমাণে শরীরে ঢুকলে মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে শিশুরা। দেখা দিতে পারে পেটব্যথা, বমি, মূত্রত্যাগের সমস্যা ও কিডনির গুরুতর সমস্যা। এমনকি হতে পারে মৃত্যুও। 

আরও পড়ুন: যুগপৎ আন্দোলন নিয়ে দ্বিতীয় দফা সংলাপে বিএনপি

এদিকে এ বিষয়টি নিয়ে ২৯ সেপ্টেম্বর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই-এর সঙ্গে যোগাযোগ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রক সূত্র বলছে, এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কেবল গ্যাম্বিয়াতেই ওষুধ রফতানি করেছে সংস্থাটি। অন্য কোনো দেশে এই ওষুধ গিয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ওষুধ নির্মাতা সংস্থাটি।


একাত্তর/আরবিএস 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর