নোবেল শান্তি পুরস্কার ২০২২

কে এই অ্যালেস বিয়ালিয়াৎস্কি?

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:০৫ পিএম

রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার সংগঠনের সাথে যৌথভাবে এবছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন বেলারুশের প্রখ্যাত মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি। বর্তমানে বিনা বিচারে কারাগারে রয়েছেন তিনি। 

বেলারুশের স্বৈরাচারী শাসক অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর দমন-পীড়নের প্রতিবাদে ১৯৯৬ সালে ভিয়াসনা হিউম্যান রাইটস সেন্টার প্রতিষ্ঠা করেন বিয়ালিয়াৎস্কি। 

সেসময় কারাবন্দি আন্দোলনকারী ও তাদের পরিবারকে সহায়তা দেয়ার পাশাপাশি রাজনৈতিক বন্দিদের ওপর সরকারের অত্যাচারের কথা নথিবদ্ধ করে ভিয়াসনা। 

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিত রাইস-অ্যান্ডারসেন বিয়ালিয়াৎস্কি সম্পর্কে বলেন, তিনি নিজ দেশে গণতন্ত্র ও শান্তিপূর্ণ উন্নয়নের প্রচারে তার জীবন উৎসর্গ করেছেন। 

২০১১ সালে ট্যাক্স ফাঁকির অভিযোগে বিয়ালিয়াৎস্কিকে প্রথম গ্রেপ্তার করা হয়। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। 

বেলারুশে নির্বাচনে কারচুপির বিরুদ্ধে গণআন্দোলনের পর ২০২০ সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। 

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলে, প্রচণ্ড ব্যক্তিগত সংগ্রামের পরও বেলারুশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এতটুকু ছাড় দেননি বিয়ালিয়াৎস্কি। 

দুই বছর আগে গ্রেপ্তার হওয়ার মাত্র কিছুদিন আগেই নিজের ফেসবুক পেইজে বিয়ালিয়াৎস্কি লিখেছিলেন, বেলারুশিয়ান কর্তৃপক্ষ 'দখলদারি শাসকের মতো কাজ করছে'। বেলারুশে শতশত আন্দোলনকারীকে আটক করার অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: বেলারুশের মানবাধিকার কর্মী এবং রুশ ও ইউক্রেনীয় সংগঠনের শান্তিতে নোবেল জয়

উল্লেখ্য, ইউরোপের শেষ একনায়ক হিসেবে পরিচিত অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে লৌহহস্তে বেলারুশ শাসন করে আসছেন। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের শুরু থেকেই তিনি বেলারুশের ভূমি ব্যবহার করে ইউক্রেনে মিসাইল হামলা চালাতে সাহায্য করে আসছেন তার ঘনিষ্ঠ মিত্র ভ্লাদিমির পুতিনকে। 


একাত্তর/এসজে

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।
ক্রমেই অনিশ্চয়তার এক ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তির দূত হিসাবে দাবি করলেও, এখন সেই অবস্থান ধেকে সরে এসেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কারটি উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।
নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি, প্রত্যাহার বা হস্তান্তর করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর