পশ্চিম তীরে ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১২:২৮ পিএম

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। 

শুক্রবার (৭ অক্টোবর) পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ও রামাল্লার কাছে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরাইলী বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে তার মৃত্যু হয়। তার মাথায় সরাসরি গুলি লাগে।  

অপর এক হামলায় রামাল্লার কাছে ইসরাইলী বাহিনীর হাতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলী বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া সন্দেহভাজন একজনের ওপর হামলা চালানো হয়েছে। তবে অপর হামলা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: জন্মদিনে পুতিনের উপহার ট্রাক্টর ও বাঙ্গির পাহাড়

উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয়। সম্প্রতি পশ্চিম তীরের এ সম্মেলনে ইসরাইলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন।


একাত্তর/জো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর