শিকারিদের গুলিতে মানুষখেকো বাঘের মৃত্যু, এলাকাবাসীর উল্লাস

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৯:৩১ পিএম

ভারতের বিহার রাজ্যে শিকারিদের গুলিতে মৃত্যু হলো এক মানুষখেকো বাঘের। কমপক্ষে ১০ জনকে মেরেছিল সে। এর পরপরই বাঘটিকে দেখামাত্র গুলির নির্দেশও জারি করা হয়েছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৮ অক্টোবর) শিকারিদের গুলিতে মৃত্যু হয় বাঘটির। তার সন্ধানে পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের আশেপাশে ছড়িয়ে পড়েছিলেন প্রশিক্ষিত শিকারিরা। 

এর আগে শুক্রবার, বিহারের বন দফতর বাঘটিকে দেখামাত্র গুলি করে মারার নির্দেশ জারি করে। যদিও সেপ্টেম্বর থেকেই বাঘটির তাণ্ডবে অতিষ্ঠ ছিল স্থানীয় মানুষ। 

সবশেষ শুক্রবার (৭ অক্টোবর) একটি আখ ক্ষেতে কর্মরত বছর পয়ত্রিশের এক ব্যক্তিকে টেনে নিয়ে বাঘটি। কিছু দূরে ওই যুবকের ঘাড় ভাঙা মৃতদেহ উদ্ধার হয়। তার পরেই আতঙ্কিত হয়ে পড়েন বাল্মীকি জাতীয় উদ্যানের আশপাশের গ্রামের বাসিন্দারা। পরে তারা বন দফতরের বিরুদ্ধে স্লোগান দিয়ে পথ অবরোধ করে। এ সময় আন্দোলনকারীদের হাতে হেনস্থার শিকার হন এক বনকর্তা। ভাঙচুর করা হয় বনবিভাগের একটি গাড়ি। 

বিক্ষোভ ও নতুন করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরেই তড়িঘড়ি করে বাঘটিকে দেখামাত্র গুলির নির্দেশ জারি হয়। তার গতিবিধি বুঝতে ওড়ানো হয় ড্রোন।

এরইমধ্যে শনিবার বাঘটি আবার হামলা চালায়। গোবর্ধন থানা এলাকার বালুয়া গ্রামে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এক মহিলা। বাঘটি মহিলা ও তার সন্তানকে তুলে নিয়ে যায়। পরে দু’জনেরই মৃতদেহ উদ্ধার হয়।

পরে শনিবারই বন দফতর জানায়, শিকারিদের গুলিতে মৃত্যু হয়েছে বাঘটির। 

আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ

বিহারের বন দফতর সূত্রে বলছে, বাঘটির বয়স সাড়ে তিন বছর। শুধু শিশু বা মহিলা নয়, বাঘটি সব বয়সের মানুষের উপরই হামলা চালিয়ে এ পর্যন্ত ১০ জনকে মেরে ফেলেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, একাধিকবার বন দফতরের পাতা ফাঁদ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে মানুষখেকোটি। অবশেষে শনিবার শিকারিদের গুলিতে মৃত্যু হয় বাঘটির।   

এদিকে বাঘের মৃতদেহটি গ্রামে আনার পর গ্রামবাসীরা উল্লাসে ফেটে পড়েন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, গ্রামবাসীরা উল্লাসে মৃত মানুষখেকোর গায়ের লোম ছিঁড়ে ফেলছেন। যদিও সেই ভিডিও'র সত্যতা যাচাই করেনি দ্য হিন্দু বা আনন্দবাজার অনলাইন।


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর