ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ

ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনলেন পুতিন

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১:১৪ এএম

অধিকৃত ক্রিমিয়ার সাথে রাশিয়াকে যে সেতুটি যুক্ত করেছে সেটির উপর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে একে 'সন্ত্রাসী তৎপরতা' বলে বর্ণনা করেছেন ভ্লাদিমির পুতিন।

রোববার (৯ অক্টোবর) পুতিন বলেন, ইউক্রেনের গোয়েন্দা বাহিনী রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্য নিয়েছিল।

তিনি তদন্ত কমিটির প্রধান আলেকজান্দার ব্যাস্ত্রিকিনের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন।

'এখানে কোন সন্দেহ নেই যে রাশিয়ার গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংস করার জন্য এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। এই কর্মকাণ্ডের পিছনে পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং সুবিধাভোগীরা ইউক্রেনের নিরাপত্তা বাহিনী', বলেন পুতিন। 

ব্যাস্ত্রিকিন বলেন, রাশিয়ার নাগরিক এবং কিছু বিদেশি রাষ্ট্র এই হামলার প্রস্তুতির জন্য সাহায্য করেছে।

তার ভাষ্যমতে, তদন্তকারীরা প্রমাণ করতে পেরেছেন যে, বিস্ফোরিত ঐ ট্রাকটি বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, নর্থ ওসেটিয়া এবং ক্রাসনোদার অঞ্চল পাড়ি দিয়ে আসছিল।

এই বিস্ফোরণের কারণে ওই সেতুর সাথে যুক্ত সড়কপথের কিছু অংশে চলাচল বন্ধ হয়ে গেছে।

রুশ কর্মকর্তারা বলছেন, এই সেতু বিস্ফোরনে তিনজন মারা গেছে। যখন একটা লরিতে বিস্ফোরণ হয় তখন ঐ তিনজন কাছেই একটা গাড়ির মধ্যে ছিল।

ইউক্রেনের বাহিনী এমন কোন ইঙ্গিত দেয়নি যাতে স্পষ্ট হয় যে তারা এই হামলার পেছনে আছে।

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন উপদেষ্টা পুতিনের অভিযোগকে নাকচ করে দিয়েছেন।

তিনি লিখেছেন, 'এখানে একটাই সন্ত্রাসী রাষ্ট্র আছে' এবং 'সারা বিশ্ব জানে তারা কারা'। 

তিনি আরো বলেন, 'পুতিন কি ইউক্রেনকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দায়ী করছে? এতটা বিদ্রুপাত্মক হওয়া রাশিয়াকে সাজে না'। 

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬

১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু ইউরোপের দীর্ঘতম এবং রাশিয়ার বাহিনীর জন্য ইউক্রেনের যুদ্ধ করার রসদ সরবরাহের একটা গুরুত্বপূর্ণ পথ।

রাশিয়া এই পথ দিয়ে সামরিক যন্ত্রপাতি, বিস্ফোরক এবং সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পাঠায়। ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তির চার বছর পর ২০১৮ সালে সেতুটি খুলে দেয়া রাশিয়া।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর