নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:৫৫ এএম

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছেছে। 

রোববার (৯ অক্টোবর) এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। 

আনামব্রা রাজ্যের ওগবারু এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়ে গত শুক্রবার নৌকাটি ডুবে যায়। পরদিন কর্তৃপক্ষ বলেছে, ওই ঘটনায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৬০ জন।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেন, মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভারী বৃষ্টি ও বন্যায় ২৫ জন নিহত

বুহারি আরও বলেছেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। 

আনামব্রা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, গত শনিবার রাতেই ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। নাইজেরিয়ার ৩৬ রাজ্যের মধ্যে ২৯টিতেই চলতি বছর ভয়াবহ বন্যা দেখা দেয়। আনামব্রা বন্যাকবলিত এই ২৯ রাজ্যের একটি। বন্যার পানিতে ঘরবাড়ি, শস্য ও রাস্তাঘাট তলিয়ে যায়। এতে কমপক্ষে পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


একাত্তর/এসজে

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর