শেষকৃত্যে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন পাঁচ যুবক, নিখোঁজ তিন

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১১:৩৯ এএম

পশ্চিমবঙ্গের কলকাতায় পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে গঙ্গা নদীতে তলিয়ে যান বেলেঘাটার পাঁচ তরুণ। পরে স্থানীয়দের তৎপরতায় দু'জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১০ অক্টোবর) রাতে নিমতলা শ্মশানে নারকেলডাঙা এলাকা থেকে একটি দেহ সৎকারের জন্য নিয়ে আসা হয়৷ ওই দেহের সঙ্গে আসা কয়েকজন যুবক নিমতলা ঘাটেই বসেছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গঙ্গায় বান আসার কথা ছিল৷ রাত দশটার পর ওই তরুণদের প্রত্যেককেই গঙ্গার ঘাট থেকে উঠে আসার জন্য বলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কিন্তু সবাই উঠে এলেও পাঁচ যুবক ওঠেননি। 

image


এর কিছুক্ষণের মধ্যেই বানের কারণে প্রবল স্রোতে ভেসে যান ওই পাঁচ যুবক৷ এর পরপরই স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই দু' জনকে পাড়ে তোলা হয়৷ কিন্তু বাকি তিন জনের খোঁজ মেলেনি। 

আরও পড়ুন: জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের টিকা দেয়া শুরু

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর বন্দর থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ রাতে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও নিখোঁজ যুবকদের খোঁজ মেলেনি। 

সবশেষ মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয়েছে উদ্ধার অভিযান৷ নিখোঁজদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ।


একাত্তর/আরবিএস   

নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর