ঘূর্ণিঝড় জুলিয়ার তাণ্ডবে নিহত ২৫

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:১৬ পিএম

গুয়াতেমালা ও এল সালভাদরের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় জুলিয়া সোমবার নিকারাগুয়ায় আছড়ে পড়ে। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, এল সালভাদর এবং গুয়াতেমালা এ দুই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার এল সালভাদরের কর্মকর্তাদের বরাতে ডয়েছে ভেলে জানিয়েছে, সেখানে পাঁচ সৈন্যসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। একটি বাড়ির দেওয়াল ভেঙে দুইজন সেনা মারা গেছেন। সরিয়ে নেয়া হয়েছে এক হাজারেরও বেশি লোককে। 

অন্যদিকে গুয়াতেমালায় রোববার এবং সোমবারের মধ্যে আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাত জন।  

হন্ডুরাসেও অন্ততপক্ষে পাঁচজন মারা গেছে। চার বছরের শিশু ও ২২ বছর বয়সি এক নারী জলের তীব্র স্রোতে ভেসে গেছেন। নয় হাজার ২০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে নিকারাগুয়ায় অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে রাত কাটিয়েছেন। সেখানে প্রবল বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। 

image

আরও পড়ুন: সড়কে নিরাপত্তায় আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম

এর আগে ঘূর্ণিঝড় জুলিয়া প্রশান্ত মহাসাগরে যাওয়ার আগে নিকারাগুয়ার ক্যারিবিয়ান উপকূলে রোববার আছড়ে পড়ে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, সোমবার বিকেলের মধ্যে জুলিয়া প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং ঝড়ের অবশিষ্ট অংশটি মেক্সিকো সীমান্তের কাছে গুয়াতেমালার উপর দিয়ে ১৫ মাইল প্রতি ঘন্টা বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়েছিল।


একাত্তর/আরবিএস 

ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর