পুরুষ ছাড়াই হজ-ওমরাহ করতে পারবেন নারীরা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৮:৫৭ পিএম

হজ অথবা ওমরাহ পালনের ক্ষেত্রে নারীদের সঙ্গে মাহরাম বা পুরুষ অভিভাবক নেওয়ার দরকার নেই বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী। এ ঘোষণার ফলে এখন থেকে হজ ও ওমরাহ পালনে নারীরা একাই সৌদি আরব যেতে পারবেন। 

একই সঙ্গে ওমরাহ ভিসার ক্ষেত্রে কোটা বা নির্দিষ্ট সংখ্যার বিষয়টিও বাতিল করা হয়েছে। ফলে বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য ওমরাহ ভিসা অনুমোদনের কোনো কোটা বা নির্দিষ্ট সংখ্যার সীমা থাকছে না। এখন থেকে যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে আসা মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন বলেও জানিয়েছে আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। 

image


মিশরে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ভিসার কোনো কোটা বা সীমা নেই। যে কোনো দেশের মুসলমান যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরাহ পালন করতে পারবেন।

এ ছাড়া হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি আরব আগ্রহী বলেও জানান তিনি। মন্ত্রী জানান, যারা পবিত্র কাবা ও মসজিদে নববি পরিদর্শন করতে আগ্রহী তাদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিজিটাইজেশনের কাজ চলছে।

হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলেও জানান, সৌদি মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

image


একাত্তর/এআর

যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর