যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৯:৫৭ এএম

যুক্তরাষ্ট্রে একজন অফ ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং এতে করে শহরের একটি অংশ কার্যত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে কর্তৃপক্ষ। 

নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় অন্য একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গোলাগুলির এ ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্য মেরি অ্যান দেননি। তবে তিনি বলেন, ‘আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এ নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনো হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।

অবশ্য রেলিগ পুলিশ পরে টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

ডব্লিউটিভিডি টেলিভিশন জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে লম্বা বন্দুকধারী একজন শেতাঙ্গ কিশোর বলে মনে করা হচ্ছে।


একাত্তর/এআর

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর