ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৯:৫৬ পিএম

বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম।

অন্যদিকে প্রতিবেশি দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। বিশ্বের ১২১টি দেশের মধ্যে ভারতের অবস্থান এখন ১০৭। এছাড়া পাকিস্তান, ভারত ও আফগানিস্তানসহ ৩৫টি দেশে ক্ষুধার মাত্রা মারাত্মকভাবে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এনডিটিভি ও আল জাজিরা'র খবরে বলা হয়েছে, হাঙ্গার ইনডেক্সে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি (ভারত) দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার তুলনায় খারাপ করেছে। টানা তিন বছর ধরে ভারতের র‌্যাঙ্কিং কমেছে। এর আগে আগে ২০২১ সালে ১০১ এবং ২০২০ সালে ৯৪ নম্বরে ছিল ভারত।

শনিবার (১৫ অক্টোবর) বিশ্ব ক্ষুধা সূচক বা জিএইচআই রিপোর্টটি ‌যৌথভাবে প্রকাশ করেছে আইরিশ সংগঠন ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিল্ফে’। খাবারের মূল্য ও সহজলভ্যতার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়।  

তালিকার শুরুতেই রয়েছে বেলারুশ, তারপর বসনিয়া ও হার্জেগোভিনা, তিন নম্বরে চিলি, চারে চীন ও পাঁচে ক্রোয়েশিয়া রয়েছে। এছাড়া তুরস্ক, কুয়েতসহ ১৭টি দেশ রয়েছে তালিকার একেবারে উপরে। এসব দেশর স্কোর পাঁচের কম এবং এসব দেশের মানুষ প্রয়োজন মতো খাবার পাচ্ছে। 

অর্থনৈতিক সংকটে পরার পরও চলতি বছর উপমহাদেশে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। দেশটি রয়েছে ৬৪ নম্বরে। এছাড়া নেপাল ৮১ নম্বর ও পাকিস্তান ৯৯তম অবস্থানে রয়েছে।  

বৈশ্বিক ক্ষুধা তালিকা তৈরির সময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাঁচটি স্তর রাখা হয়। যেসব দেশে ক্ষুধার পরিমাণ সবচেয়ে কম, সেই দেশগুলো  ‘ভাল’ স্তরে জায়গা পায়। এর পর রয়েছে মাঝারি, উদ্বেগজনক, ভীতিকর ও অত্যন্ত ভীতিকর।

আরও পড়ুন: চাকরি হারাবেন জাতীয় গ্রিডে বিপর্যয়ে জড়িতরা: নসরুল হামিদ

জিএইচআই জানিয়েছে, ভারতে এবার সামগ্রিক ক্ষুধার অবস্থা উদ্বেগজনক স্তরে রয়েছে।  

এদিকে ক্ষুধা সূচকে ভারতের পতন দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করেছে বিরোধী কংগ্রেস।  

অন্যদিকে মোদি সরকার এই রিপোর্টকে বাস্তবের সঙ্গে সম্পর্কহীন বলে অভিহিত করেছে।

মোদির সরকারের দাবি, এই ধরনের সমীক্ষায় যে পদ্ধতি (মেথডোলজি) ব্যবহার করা হয়, তা ভারতের মতো বিরাট বৈচিত্রপূর্ণ দেশের ক্ষুধা পরিমাপের ক্ষেত্রে অবৈজ্ঞানিক।


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর