রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি করে ১১ জনকে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৩ এএম

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছেন এবং আহত করেছেন আরও ১৫ জনকে। 

শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঘটনাটি ঘটে। খবর: বিবিসি। 

জানা গেছে, পাল্টা হামলায় হামলাকারী দুইজনও নিহত হয়েছেন। তারা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন। 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সমরাস্ত্র প্রশিক্ষণের সময় ওই দুই স্বেচ্ছাসেবক একটি দলের ওপর গুলি চালায়। এ ঘটনার প্রসঙ্গে বিস্তারিত না উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিলেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।

আরও পড়ুন: ইরানের কুখ্যাত এভিন কারাগারে ভয়াবহ আগুন

উল্লেখ্য,গত মাসে ইউক্রেন যুদ্ধের জন্য আরও তিন লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে রাজধানী মস্কোসহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধ অংশ না নিতে অনেকে দেশ ছেড়ে যান।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর