চীনা কূটনীতিকের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১১:১৩ পিএম

ম্যানচেস্টারে রোববার চীনের কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় বৃটেনে নিযুক্ত চীনের সিনিয়র একজন কূটনীতিক জড়িত বলে দাবি করেছেন এক ব্রিটিশ এমপি। 

বৃটেনের হাউজ অব কমন্সে অন্যান্য এমপিদের সামনে এ দাবি উপস্থাপন করেন এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। খবর: বিবিসি। 

অ্যালিসিয়া কেয়ার্নস দাবি করেন, চীনের কনসাল জেনারেলকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার টেনে ছিঁড়ে ফেলতে দেখা গেছে। অর্থাৎ এতে কনসাল জেনারেল ঝেং সিয়ুয়ান জড়িত। 

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন। বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পদক্ষেপের পক্ষ নেয়া হয়েছে। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকরাই তাদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

কিন্তু চীনের এই বক্তব্যের সঙ্গে ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতির অমিল রয়েছে বলে বিবিসির এই প্রতিবেদনে জানানো হয়। 

বিবিসি জানায়, ভিডিওতে ওই অফিসের কর্মকর্তারা কনস্যুলেটের গেটের ভিতর থেকে একজন বিক্ষোভকারীকে টেনে নিচ্ছেন। তার ওপর হামলা করা হয়েছে। কনসাল জেনারেল প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার পর একজন হংকংয়ারকে ভয়াবহভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানকে নিয়ে বাইডেন প্রশাসনের সুর বদল

অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, কয়েকজন বিক্ষোভকারীকে টেনে ভিতরে নিয়ে কর্মকর্তারা প্রহার করেন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, এসব কর্মকর্তা চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য। বিক্ষোভকারীদের প্রহার করার জন্য এ পার্টির সদস্যদের অনুমোদন দিতে পারিনা আমরা। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ করাতে চায়।


একাত্তর/জো

ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াজি কোয়াটিংকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে লেবার পার্টির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার লেবার পার্টির...
ব্রিটিশ পার্লামেন্টে পুরুষ সহকর্মীদের বিরুদ্ধে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির বাণিজ্যমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান।তিনি অভিযোগ করেছেন, দেশটির পার্লামেন্টে কাজ করা সব নারীই অবাঞ্ছিত...
এসেক্সের লেই-অন-সী এলাকায় নিজের নির্বাচনী জনসংযোগ অফিসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেস।দক্ষিণ এসেক্সের লেই-অন-সী'র বেলফায়ার মেথোডিস্ট...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর