ব্রিটিশ এমপিদের হাত পকেটে রাখতে বললেন নারী মন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৬:৪৭ পিএম

ব্রিটিশ পার্লামেন্টে পুরুষ সহকর্মীদের বিরুদ্ধে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ আনলেন দেশটির বাণিজ্যমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান।

তিনি অভিযোগ করেছেন, দেশটির পার্লামেন্টে কাজ করা সব নারীই অবাঞ্ছিত স্পর্শ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথার শিকার হতে হয়৷ এসব নিয়ে তিনি তিতি বিরক্তিও প্রকাশ করেন। 

ট্রেভেলিয়ান বলেন, পার্লামেন্টে কাজ করা সব নারীই অবাঞ্ছিত স্পর্শ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথার শিকার হতে হয়। এজন্য সহকর্মীদের নিজেদের পকেটে হাত রাখার আহ্বানও জানান তিনি৷

তিনি বলেন, কিছু পুরুষ এমপি, নারীদের জন্য নিজেদের ঈশ্বরের উপহার মনে করেন। তারা নারীদের খুশি করতে উঠে পড়ে লাগেন। যা বিরক্তির সীমা ছাড়িয়ে যায়। 

এ সময় পুরুষ এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ঘরে কন্যা সন্তান থাকাার সময় যেমন আচরণ করেন সে আচরণটাই করুন।

বির্টিশ পার্লামেন্টের এক সদস্য হাউস অফ কমন্সের বিতর্ক চেম্বারে বসে পর্নোগ্রাফি দেখেছেন এমন অভিযোগের তদন্ত করার পর এক আলোচনায় অংশ নিয়ে কথা বলছিলেন ট্রেভেলিয়ান।

পরে স্কাই নিউজকে তিনি বলেন, কিছু পুরুষ রাজনীতিবিদ বিশ্বাস করেন যে, ক্ষমতাশীল পদে নির্বাচিত হওয়ায় নারীরা তাদের ‘ঈশ্বরের উপহার’ মনে করেন।

তিনি আরও বলেন, আমি মনে করি পার্লামেন্টে নারী হিসেবে আমরা সবাই অনুপযুক্ত ভাষা এবং স্পর্শের শিকার হয়েছি। এটি কখনোও, কোনো পরস্থিতিতেই ঠিক নয়। 

যে কোনও কর্মক্ষেত্রে পর্নোগ্রাফি দেখা একটি অগ্রহণযোগ্য আচরণ বলে গেলো বৃহস্পতিবার মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।


একাত্তর/এআর

ম্যানচেস্টারে রোববার চীনের কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় বৃটেনে নিযুক্ত চীনের সিনিয়র একজন কূটনীতিক জড়িত বলে দাবি করেছেন এক ব্রিটিশ এমপি। বৃটেনের হাউজ অব...
ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াজি কোয়াটিংকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে লেবার পার্টির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার লেবার পার্টির...
এসেক্সের লেই-অন-সী এলাকায় নিজের নির্বাচনী জনসংযোগ অফিসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেস।দক্ষিণ এসেক্সের লেই-অন-সী'র বেলফায়ার মেথোডিস্ট...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর