জনসংযোগে ছুরিকাঘাতে নিহত ব্রিটিশ এমপি

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:১৫ এএম

এসেক্সের লেই-অন-সী এলাকায় নিজের নির্বাচনী জনসংযোগ অফিসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেস।

দক্ষিণ এসেক্সের লেই-অন-সী'র বেলফায়ার মেথোডিস্ট চার্চে এ হামলার ঘটনার পর পুলিশ ছুরিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল স্যার অ্যামেসকে। উদ্ধারে এসেছিল এয়ার এ্যাম্বুলেন্স। কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেন তিনি।

স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্বের বরাত দিয়ে রয়টার্স জানায়, এক ব্যক্তি নির্বাচনী জনসংযোগ অফিসে ঢুকে উপর্যপুরি কয়েকবার তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে গুরুতরভাবে জখম হন তিনি। 

১৯৮৩ সালে বাসিলডন থেকে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন স্যার অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন। ৬৯ বছর বয়সী এই প্রবীণ নেতা একজন সুপরিচিত ব্যাকবেঞ্চার যিনি ৩৮ বছরের এমপি জীবনে কখনই কোনো মন্ত্রী পদে আসেননি। ব্যক্তিজীবনে তিনি পাঁচ সন্তানের পিতা। পশু অধিকারসহ নানা ইস্যুতে প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। 

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানিয়েছে, ‘রাত ১২.০৫ মিনিটের দিকে ইস্টউড রোড নর্থে ছুরিকাঘাতের একটি ঘটনার পর আমাদের ডাকা হয়েছিল। কিছুক্ষণ পরেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুঃখজনক হল, আহত ব্যক্তি মারা গেছেন।'  

ছুরিকাঘাতের এই ঘটনা এমপিদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বেগ বাড়াবে বলে বিশ্লেষকদের ধারণা। এর আগে ২০১৬ সালে লেবার দলীয় এমপি জো কক্স জনসংযোগে গিয়ে এক ডানপন্থী সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হন। ২০১০ সালে স্টিফেন টিমস নামের আরেক লেবার এমপি নির্বাচনী জনসংযোগের সময় এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। ২০০০ সালে লিবারেল ডেমোক্র্যাট এমপি নাইজেল জোন্সকে বাঁচাতে গিয়ে তার এক সহকারী নিহত হয়েছিলেন। এক ব্যক্তি তার নির্বাচনী এলাকার জনসংযোগ অফিসে তলোয়ার নিয়ে সশস্ত্র হামলা করেছিল।


একাত্তর/জো

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত দুবাইয়ের একটি হোটেলে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি ছুরি হামলায় আহত হয়েছেন। শুক্রবার তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং এতে তিনি সামান্য আহত হয়েছেন বলে দেশটির সরকার ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে একটি সরকারি পার্কে ছুরিকাঘাতে আহত হয়েছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর