কংগ্ৰেসের নতুন সভাপতি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মল্লিকার্জুন

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৬:১৭ পিএম

প্রায় আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরের কেউ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। বিপুল ব্যবধানে ভোটে জিতে সভাপতির পদে বসলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাংসদ মল্লিকার্জুন খাড়গে। 

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভোটের ব্যবধানে খাড়গের থেকে অনেকটাই পিছনে রয়েছেন আরেক পদপ্রার্থী শশী তারুর।

মঙ্গলবার ভোট গণনার পর দেখা যায়, মোট ভোট পড়েছিল নয় হাজার ৩৮৫টি। এরমধ্যে মল্লিকার্জুন পেয়েছেন সাত হাজার ৮৯৭ ভোট। আর শশী পেয়েছেন মাত্র এক হাজার ৭২ ভোট। আর বাতিল হয়েছে ৪১৬টি ভোট। ফলে কংগ্রেস সভাপতি পদে আসীন হলেন মল্লিকার্জুনই। 

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি (সিইএ) তথ্য বলছে, ভারতে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৩৬টি এবং বুথের সংখ্যা ৬৭। প্রতি ২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। 

image


এদিকে ‘ভারত জোড়ো’ যাত্রার কারণে কর্নাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ জন ‘ভারত যাত্রী’।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি নির্বাচনের জন্য গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। এই প্রথমবার ভোটদাতাদের কিউআর কোডসহ পরিচয় পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোট গ্রহণের জন্য ৯৪৩ জন রিটার্নিং অফিসারও নিয়োগ করে কংগ্রেস।

ভোটগণনা ঘিরে খাড়গে এবং শশী শিবিরের মধ্যে টানটান উত্তেজনা ছিল। শশী অভিযোগ করেন যে, ভোট প্রক্রিয়ায় ‘অত্যন্ত গুরুতর অনিয়ম’ হয়েছে। উত্তরপ্রদেশের ভোট অবাধ এবং স্বচ্ছ নয় বলেও অভিযোগ উঠে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।  

অন্যদিকে ১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এর আগে ওই পদে ছিলেন সীতারাম কেশরী। 


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর