রাশিয়ার দখল করা চার অঞ্চলে সামরিক আইন জারি

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৭:৫৯ পিএম

ইউক্রেনে দখল করা চার অঞ্চলে এবার সামরিক আইন জারি করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১৯ অক্টোবর) রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই আদেশ জারি করেন তিনি। বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকেই সামরিক আইন কার্যকর হবে। 

সামরিক আইন জারির ফলে এসব এলাকার জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হলো। এই আইন কার্যকরের ফলে জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের জনসাধারণ চাইলেও আর অন্য এলাকায় যেতে পারবেন না।

রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে টেলিভিশনে দেওয়া ভাষণ দেন পুতিন। এসময় ইউক্রেনের এই অঞ্চলগুলোয় যুদ্ধ জোরদার করতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের নেতৃত্বে একটি বিশেষ কাউন্সিল গঠনের আদেশ দিয়েছেন তিনি।

পুতিন বলেন, ‘এই অঞ্চলে আমাদের মানুষদের সুরক্ষা, রাশিয়ার নিরাপত্তা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের বেশকিছু কঠিন কাজ করতে হচ্ছে। যেসব রুশ নাগরিক যুদ্ধ করছেন, যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের প্রতি আমাদের যে সমর্থন সেটা অনুভব করা উচিত।’

এই অঞ্চলগুলোর সরকারপ্রধানদের জরুরি কিছু ক্ষমতা দেওয়া হবে বলে জানালেও, কী কী ক্ষমতা দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি রাশিয়ার সব অঞ্চলের প্রধানদের অতিরিক্ত ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে বলেই তিনি মনে করেন। 

আরও পড়ুন: খেরসন বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া

পুতিন জানিয়েছেন, তিনি যে ব্যবস্থাগুলি নেওয়ার কথা বলেছেন তা রাশিয়ার সামরিক অভিযানের অনুকূলে অর্থনীতি, শিল্প ও উৎপাদনের স্থিতিশীলতাকে বৃদ্ধি করবে।

গত মাসে এসব অঞ্চল নিজেদের বলে ঘোষণা দেয় রাশিয়া। এর জবাবে এসব এলাকায় পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর