চাপে ট্রাস, পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১১:৩৮ এএম

মাত্র পাঁচ সপ্তাহ পার হয়েছে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন। এর মধ্যেই টালমাটাল অবস্থায় পড়েছেন তিনি। গুঞ্জন শোনা যাচ্ছে ক্ষমতা হারাতে যাচ্ছেন লিজ। এরই মধ্যে খবর এলো ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা পদত্যাগ করেছেন।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করে পদ ছাড়েন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান।

এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে লিজ ট্রাস সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করলেন। এছাড়া সম্প্রতি অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাস। বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা সম্প্রতি ভারতীয়দের নিয়েই বিতর্কিত মন্তব্য করেন। তিনি দাবি করেছিলেন, ‘ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থেকে যাওয়ার সম্ভাবনা ভারতীয়দের ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখা যায়।’

এর ফলে ভারত সরকারের সমালোচনার শিকার হয় ব্রিটেন। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেয়। এছাড়া বুধবার হাউস অব কমন্সে সুয়েলা ব্রেভারম্যান ব্রিটেনে সাম্প্রতিক ধর্মঘটের জন্য লেবার পার্টিকে দায়ী করায় প্রবল হাসাহাসি হয়।

ব্রেভারম্যান বলেন, তিনি একজন সহকর্মীকে অফিসিয়াল নথি পাঠানোর জন্য তার ব্যক্তিগত ইমেইল ব্যবহার করার পরে পদত্যাগ করেছেন। এটিকে সরকারি নিয়মের ‘প্রযুক্তিগত লঙ্ঘন’ হিসাবে আখ্যায়িত করা হয়।

ব্রেভারম্যান তার পদত্যাগপত্রে লিখেছেন: ‘আমি একটি ভুল করেছি; আমি দায় স্বীকার করছি; আমি পদত্যাগ করেছি।’

এদিকে ব্রেভারম্যানের উত্তরসূরি হিসাবে এরই মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রান্ট শ্যাপস, যিনি কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের লড়াইয়ে ঋষি সুনাকের বড় সমর্থক ছিলেন।

আরও পড়ুন: কংগ্ৰেসের নতুন সভাপতি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মল্লিকার্জুন

ডাউনিং স্ট্রিট বুধবার এক টুইটে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে স্যাপসের নিয়োগের খবর নিশ্চিত করে জানিয়েছে।


একাত্তর/আরএ

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর