রুশ সুপারইয়ট বাজেয়াপ্ত করতে দক্ষিণ আফ্রিকার অস্বীকৃতি

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০২:৫৮ পিএম

রাশিয়ার একটি সুপারইয়ট (ব্যক্তিগত জাহাজ) বাজেয়াপ্ত করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাশপাশি পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সি মোর্দাশভের ইয়টটি কেপ টাউনে নোঙর করার অনুমতি দিচ্ছে দেশটি। 

বুধবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৫২১ মিলিয়ন ডলার মূল্যের ওই ইয়টের মালিক আলেক্সি মোর্দাশভ। চলতি সপ্তাহের শুরুর দিকে ইয়টটি হংকং থেকে ছেড়ে যায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এ ধনকুবের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো।   

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতারা 'দ্য নর্ড' নামক ৪৬৫ ফুট দীর্ঘ (১৪১ মিটার) ইয়টটি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেছেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলার ‘কোনো কারণ’ দেখছেন না।

image

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক থাকতে চাই: সাকিব

এ বিষয়ে মঙ্গলবার প্রিটোরিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা দক্ষিণ আফ্রিকার নেই।

তিনি আরও বলেন, এ ধরনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বাধ্যবাধকতা কেবলমাত্র জাতিসংঘ কর্তৃক বিশেষভাবে গৃহীত হওয়ার সঙ্গে সম্পর্কিত। আর যে রুশ ধনকুবেরের সুপারইয়টের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা নেই।

এর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশ এবং তাদের মিত্ররা রাশিয়ার এক হাজারেরও বেশি ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


একাত্তর/আরবিএস 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর