ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লংমার্চ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৯:০৮ পিএম

লাহোরের লিবার্টি চক থেকে রাজধানী ইসলামাবাদের অভিমুখে শুক্রবার (২৮ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ কর্মসূচি শুরু হবে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গণমাধ্যমে এ তথ্য জানান। খবর: দ্য ডন।

সাবেক পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, দেশের 'প্রকৃত স্বাধীনতার' জন্য এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, লিবার্টি চক থেকে বেলা ১১টায় লংমার্চ শুরু হবে এবং তিনি নিজেই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন।

তিনি আরও জানান, এই লংমার্চের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তারা জিটি রোড থেকে ইসলামাবাদ পৌঁছবেন। পাকিস্তানের সব প্রান্ত থেকে ইসলামাবাদে জনতার ঢল নামবে। 

তিনি দাবি করেন, দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জনসমুদ্র হবে। এই লংমার্চ রাজনীতির ঊর্ধ্বে। এটি তাদের ওপর চাপিয়ে দেওয়া চোরদের থেকে মুক্তির জন্য যুদ্ধ। এই জিহাদই ঠিক করে দেবে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে।

লংমার্চ কর্মসূচি নিয়ে দলের দাবি প্রসঙ্গে ইমরান খান জানান, তিনি একটি বিষয়ই চান, দেশের জনগণই ঠিক করবে কে দেশের নেতৃত্ব দেবেন। তারা চান জনগণই সিদ্ধান্ত নেবেন। 

তিনি গোটা জাতির কাছে আবেদন জানিয়েছেন, জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটি স্বাধীন দেশ হতে চায় কিনা।

আরও পড়ুন: দায়িত্ব নিয়েই তোপের মুখে ঋষি সুনাক

পিটিআই চেয়ারম্যান আরও জানান, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। তারা আইন ভাঙবেন না বা রেড জোনে প্রকাশ করবেন না। আদালত তাদের যেসব শর্তে অনুমতি দিয়েছেন, তা মেনেই ইসলামাবাদে কর্মসূচি পালন করা হবে। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে নির্দেশনা দিয়েছেন। তারা শুধু দেখাতে চান, জনগণ কি চায়।


একাত্তর/জো 

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
ইরান ও আমেরিকার মধ্যকার শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় পাকিস্তানে নির্ধারিত কূটনৈতিক সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে...
মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর আগেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সফর শেষ করে ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার নতুন পর্বে ইরান তাদের সুনির্দিষ্ট দাবি এবং মার্কিন অবস্থানের বিপরীতে নিজেদের আপত্তির কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তেহরানের পক্ষ থেকে সোজা জানানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর