যেভাবে টুইটার চুক্তির অর্থায়ন করলেন ইলন মাস্ক

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৪:০৬ পিএম

টানা কয়েক মাসের দোলাচলের পর অবশেষে টুইটার কেনার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টুইটার কেনার সাথেসাথেই কাজও শুরু করে দিয়েছেন তিনি। ইতোমধ্যে চাকরিচ্যুত করেছেন প্রতিষ্ঠানটির সিইও পরাগ আগারয়ালসহ তিন শীর্ষ কর্মকর্তাকে। 

চার হাজার ৪০০ কোটি ডলারের বিশাল মূল্য দিয়ে টুইটার কিনেছেন মাস্ক। এই বিপুল পরিমাণ অর্থের অনেকটাই এসেছে তার ব্যক্তিগত সম্পদ, বিনিয়োগ তহবিল ও ব্যাংক ঋণ থেকে। 

ব্যক্তিগত সম্পদ 

শুরুর দিকে ইলন মাস্কের প্রত্যাশা ছিল, টুইটার কিনতে ৪৪ বিলিয়ন ডলারের মধ্যে ১৫ বিলিয়ন ডলারের বেশি তিনি নিজের পকেট থেকে খরচ করবেন না। 

এই ১৫ বিলিয়ন ডলারের মধ্যে সাড়ে ১২ বিলিয়ন ডলার আসার কথা ছিল তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের অনুকূলে পাওয়া ব্যাংক ঋণ থেকে। সেটি হলে তাকে আর সেসব শেয়ার বিক্রি করতে হতো না। 

তবে শেষ পর্যন্ত ঋণের চিন্তা বাদ দিয়া নগদেই আরও অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন মাস্ক। এপ্রিল ও আগস্টে প্রায় সাড়ে ১৫ বিলিয়ন ডলার মূল্যের টেসলা শেয়ার বিক্রি করে দেন তিনি। টুইটার কিনতে তাকে নিজের পকেট থেকে সর্বসাকুল্যে খরচ করতে হবে ২৭ বিলিয়ন ডলারেরও বেশি। 

বিনিয়োগ তহবিল

টুইটার চুক্তিতে প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এদের মধ্যে রয়েছে সফটওয়্যার কোম্পানি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলসন, যিনি ইতোমধ্যে এক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। 

কাতারের বিনিয়োগ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা কাতার হোল্ডিংও এই চুক্তিতে বিনিয়োগ করছে বলে জানা গেছে। আর এরইমধ্যে মাস্কের কাছে ৩৫ মিলিয়ন শেয়ার স্থানান্তর করেছেন সৌদি আরবের যুবরাজ আলওয়ালিদ বিন তালাল। 

ব্যাংক ঋণ 

টুইটার কিনতে বাকি ১৩ বিলিয়ন ডলার মাস্ক পাচ্ছেন বিভিন্ন ব্যাংক থেকে ঋণ হিসেবে। এর মধ্যে রয়েছে মরগ্যান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, জাপানি ব্যাংক মিৎসুবিশি ইউএফজি ফাইন্যান্সিয়াল গ্রুপ ও মিজুহো, বারক্লেস এবং ফরাসি ব্যাংক সোসিয়েট জেনারেল ও বিএনপি পারিবাস। 

মার্কিন সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, মরগ্যান স্ট্যানলি ব্যাঙ্কি মাস্ককে দিচ্ছেন প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার। 

আরও পড়ুন: টুইটার কিনেই সিইওসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করলেন মাস্ক

এসব ঋণের নিশ্চয়তা দিচ্ছে টুইটার। অর্থাৎ, ঋণের অর্থ ফেরত দেয়ার দায়িত্ব প্রতিষ্ঠানের, ব্যক্তি মাস্কের নয়।

এ বছরের প্রথমার্ধে লাভের মুখ দেখতে পারেনি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান টুইটার। এই মুহূর্তে হাতবদলের ফলে প্রতিষ্ঠানটির ওপর আরও অর্থনৈতিক চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এসজে 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর