মার্কিন স্পিকার ন্যান্সির স্বামীর ওপর হাতুড়ি দিয়ে হামলা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১০:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোর নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি। হামলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে হাতুড়ি নিয়ে এক ব্যক্তি এ হামলা চালায় বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। বর্তমানে পলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পেলোসির দপ্তর। 

ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রু হ্যামিল জানিয়েছেন, হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে। 

এফবিআই ও স্যান ফ্রানসিসকো পুলিশের সাথে এক যৌথ বিবৃতিতে মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে, এ ঘটনার ব্যাপারে যৌথ তদন্ত চালাচ্ছে তারা। 

বিবৃতিতে আরও বলা হয়, খবর পাওয়ার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে। 

তবে হামলার সময় বাড়িতে ছিলেন না ন্যান্সি পেলোসি। তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন এক মুখপাত্র। 

জানা গেছে, বাড়ির পেছন দিক দিয়ে বাড়িতে প্রবেশ করে হামলাকারী। ন্যান্সি বাড়িতে না থাকায় বাড়তি কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে।

আরও পড়ুন: মহাকাশে যুদ্ধ বাধার সম্ভাবনা কতটুকু?

হামলার পর প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারী ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পেলোসি পরিবার। আপাতত তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন তারা। 

উল্লেখ্য, ৮২ বছর বয়সী পল ১৯৬৩ সালে ন্যান্সিকে বিয়ে করেন। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর