৭৫ বছর ধরে জাদুঘরে উল্টো ঝুলছে ডাচ শিল্পীর শিল্পকর্ম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:১৩ এএম

ডাচ চিত্রশিল্পী পিয়েত মন্দ্রিয়ানের সৃষ্ট একটি বিমূর্ত শিল্পকর্ম গত ৭৫ বছর ধরে জাদুঘরের দেয়ালে উল্টো ঝুলছে। সম্প্রতি এমনটাই আবিষ্কার করেছেন একজন শিল্প ইতিহাসবিদ। 

তবে এই তথ্য সামনে আসার পরও ক্ষয়ক্ষতি এড়াতে নিউইয়র্ক সিটি ১ নামের শিল্পকর্মটি উল্টোভাবেই প্রদর্শিত হবে। 

শনিবার (২৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিল্পকর্মটি প্রথম প্রদর্শিত হয় ১৯৪৫ সালে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে। এরপর ১৯৮০ সাল থেকে জার্মানির ডাসেলডর্ফের নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার একটি শিল্প সংগ্রহশালায় এটি প্রদরশিত হয়। 

তবে শিল্পকর্মটি যে উল্টো ঝুলছে সেটি প্রথম লক্ষ্য করেন সেখানকার কিউরেটর সুসান মায়ার-বুসার। শিল্পকর্মটির শিল্পী পিয়েত মন্দ্রিয়ানের ওপর একটি নতুন প্রদর্শনী নিয়ে গবেষণা করার সময় বিষয়টি চোখে পড়ে তার। 

উল্লেখ্য, ওই শিল্পীর নিউইয়র্ক নামের একটি চিত্রকর্মেরই আরেকটি সংস্করণ এই নিউইয়র্ক সিটি ১। ক্যানভাসের ওপর আঠালো টেপ দিয়ে বানানো হয়েছে এটি। 

সুসান মায়ার-বুসার দ্য গার্ডিয়ানকে বলেন, শিল্পকর্মটির অপেক্ষাকৃত ঘন গ্রিডগুলো ওপরের দিকে থাকার কথা, কালো আকাশের মতো। অন্য কিউরেটরদেরকে বলার পর এটি খুবই স্পষ্ট হয়ে যায় যে শিল্পকর্মটি উল্টোদিকে ঝোলানো হয়েছে। 

আরও পড়ুন: ফিলিপাইনে বন্যা ও ভুমিধসে নিহত বেড়ে ৭২

এছাড়াও পিয়েত মন্দ্রিয়ানের স্টুডিওর একটি ছবিতে দেখা যায়, শিল্পকর্মটি অপর দিক থেকে ঝুলছে। 

উল্লেখ্য, ১৮৭২ সালে নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন পিয়েত মন্দ্রিয়ান। বিংশ শতাব্দির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী বলে গণ্য করা হয় তাকে। 


একাত্তর/এসজে 

বিশ্বব্যাপী ভাস্কর্য তৈরির জন্য মানুষ কত ধরনেরই না উপাদান ব্যবহার করে। তেমনই এক ভিন্নধর্মী শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন ক্রোয়েশিয়ার শিল্পী টেমিস্লাভ হোরভাট।
২০ বছর আগে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর ইরাক থেকে হাজার হাজার শিল্পকর্ম লুট হয়ে যায়, পরে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল।সরকারি হিসাবে প্রায় ১৫ হাজার পুরাকীর্তি চুরি বা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর