দিয়াশলাইয়ের কাঠি দিয়ে দাবনাকৃতির শিল্পকর্ম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৪ পিএম

বিশ্বব্যাপী ভাস্কর্য তৈরির জন্য মানুষ কত ধরনেরই না উপাদান ব্যবহার করে। তেমনই এক ভিন্নধর্মী শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন ক্রোয়েশিয়ার শিল্পী টেমিস্লাভ হোরভাট। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে দানবআকৃতির শিল্পকর্ম তৈরি করেছেন তিনি। যা দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ।

ক্রোয়েশিয়ার শিল্পী টেমিস্লাভ হোরভাটের হাতে রয়েছে জাদু। কিভাবে যেন, হাজার হাজার দিয়াশলাইয়ের কাঠি জোড়া দিয়ে অনায়াসেই একটি শিল্পের আকার দিয়ে দেন তিনি। এভাবে দিয়াশলাইয়ের কাঠি ব্যবহার করে ভাস্কর্য তৈরি করা শিল্পী তিনিই প্রথম নন।

এর আগেও এমন ভাস্কর্য অনেকে তৈরি করেছেন। তবে অন্যদের থেকে টেমিস্লাভের শিল্পকর্ম একেবারেই আলাদা। শুরুতে ছোট আকারের ভাস্কর্য তৈরি করলেও পরে তিনি বিশাল আকৃতির ভাস্কর্য তৈরি করেন। কোন ঝামেলা ছাড়াই দুই লাখ দশ হাজার দিয়াশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করেন পিয়ানো বাদকের অবয়ব।

শিল্পী টেমিস্লাভ হোরভাট বলেন, এখনো পর্যন্ত আমি তিনটি ভাস্কর্য তৈরি করেছি এবং এখন চতুর্থ শিল্পকর্মের উপর কাজ করছি। প্রথম ভাস্কর্যটিতে আমি ১ লাখ ১৭ হাজার দিয়াশলাইয়ের কাঠি ব্যবহার করেছিলাম, দ্বিতীয়টিতে ২ লাখ দশ হাজার এবং তৃতীয়টাতে ৫৪ হাজার দিয়াশলাইয়ের কাঠি।

২০১৩ সাল পর্যন্ত হোরভাট বেশ কিছু ছোট আকৃতির মডেল তৈরি করেছেন। এরপার ভাস্কর্য তৈরির কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিশাল আকৃতির শিল্পকর্ম তৈরি করা শুরু করেন। এর ধারাবাহিকতায় ১৯৭২ সালে মুক্তি পাওয়া 'দ্যা গডফাদার' সিনেমা খ্যাত এল পাচিনোর বসার দৃশ্যের একটি ভাস্কর্য তৈরি করেছেন।

সেটিই ছিল তার তৈরি বড় আকারের ভাস্কর্য। 'আশাহীন একজন মানুষের' এই শিল্পকর্মটা বানাতে টেমিস্লাভ সময় নিয়েছেন প্রায় দেড় বছর। এসব কাজে বেশিরভাগ সময় কাগজ, দিয়াশলাইয়ের কাঠি ও কাঠের মতো উপাদানগুলো ব্যবহার করেন এই শিল্পী।

ভাস্কর্যগুলো কখনোই তিনি বিক্রির উদ্দেশ্যে বানাননি। গেলো বছরের শেষের দিকে এগুলো ক্রোয়েশিয়ার একটি গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে। এরপর গোটা দেশেই টেমিস্লাভ হোরভাটের তৈরি অনন্য সব নিদর্শন প্রদর্শিত হয়েছে। এসব প্রদর্শনী থেকে একটি পয়সাও নিজের পকেটে পুরেননি এই শিল্পী।

এআর
জাপানের রাজধানী টোকিওর ইয়োকোহামায় তিন বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় আকর্ষণ হিসেবে থাকার পরে অ্যানিমেশন চরিত্র গান্ডামের বিশাল ভাস্কর্যটি আগামী মার্চ মাসে ভেঙে ফেলা হবে। 
ফাইবার গ্লাস দিয়ে স্পেনের রাজকুমারী মার্গারেট থেরেসার ভাস্কর্য তৈরি করেছেন ভেনেজুয়েলার শিল্পী আন্তোনিও আজ্জাতো। মার্গারেটের রূপে মুগ্ধ হয়ে অনেক শিল্পী নিজেই চিত্রকর্মে তাকে ফুটিয়ে তুলেছেন। তবে,...
২০ বছর আগে ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের পর ইরাক থেকে হাজার হাজার শিল্পকর্ম লুট হয়ে যায়, পরে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল।সরকারি হিসাবে প্রায় ১৫ হাজার পুরাকীর্তি চুরি বা...
ডাচ চিত্রশিল্পী পিয়েত মন্দ্রিয়ানের সৃষ্ট একটি বিমূর্ত শিল্পকর্ম গত ৭৫ বছর ধরে জাদুঘরের দেয়ালে উল্টো ঝুলছে। সম্প্রতি এমনটাই আবিষ্কার করেছেন একজন শিল্প ইতিহাসবিদ। তবে এই তথ্য সামনে আসার পরও...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর