তিন শতাধিক ইরানি কামাকাজি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০১:৪৯ পিএম

ইরানের তৈরি তিন শতাধিক 'কামাকাজি ড্রোন' ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। 

শুক্রবার (২৮ অক্টোবর) ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইয়ুরি ইহনাত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত ৩০০টিরও বেশি ইরানি শাহেদ-১৩৬ কামাকাজি ড্রোন ভূপাতিত করেছে তারা। 

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য অত্যন্ত কার্যকর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এসব ড্রোন। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোতে আঘাত হানতে গত এক মাস ধরে এসব ড্রোন ব্যবহার করা হয়ে আসছে। 

এদিকে, রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে ইরানের প্রতি আহবান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। 

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে তিনি ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হত্যা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য অস্ত্র না পাঠানোর দাবি জানান।  

তবে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। 

তিনি বলেন, 'রাশিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা রয়েছে। তবে ইউক্রেন যুদ্ধে আমাদের নীতি হলো প্রতিটি দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা, দুই পক্ষের কাছে অস্ত্র সরবরাহ না করা, যুদ্ধ বন্ধ করা ও মানুষের বাস্তচ্যুতির অবসান ঘটানো।

ইরানের বিরুদ্ধে শাহেদ-১৩৬ কামাকাজি ড্রোন রাশিয়াকে সরবরাহ করে আসার অভিযোগ করে আসছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর নিজেই ধ্বংস হয়ে যায়। 

আরও পড়ুন: কপ-২৭ জলবায়ু সম্মেলনে মিসরে যাচ্ছেন না সুনাক

এই অভিযোগ অস্বীকার করে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেন, এই ব্যাপারে ইউক্রেনের সাথে আলোচনা করতে প্রস্তুত ইরান। 

এছাড়াও ইরান ও ইউক্রনের সামরিক বিশেষজ্ঞরা এসব দাবির তদন্ত করে দেখতে চাইলে তার জন্যও তিনি প্রস্তুত বলে জানান আবদুল্লাহিয়ান। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর