জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের সংযোগ আবারও বিচ্ছিন্ন

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় আবারও ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার গ্রিড থেকে মূল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

ইউক্রেনের পারমাণবিক শক্তি সংস্থা এনারগোটমের বরাতে আল-জাজিরা জানায়, রুশ হামলায় বিদ্যুৎ কেন্দ্রের উচ্চ ভোল্টেজের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই কেন্দ্রের মূল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

সংস্থাটি বলছে, বর্তমানে ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির শুধুমাত্র ডিজেল জেনারেটরের সংযোগ অক্ষত রয়েছে। জেনারেটর চালানোর জন্য পাওয়ার প্ল্যান্টে মজুদ আছে মাত্র ১৫ দিনের জ্বালানি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে কেন্দ্রটির ভবিষ্যৎ কার্যক্রম।  

সাম্প্রতি কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে দোষারোপ করে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার পর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে মস্কো।

ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, রাশিয়া তার অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলোকে ধরে রাখার চেষ্টা করছে। রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি ও শক্তি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। 

ফলস্বরূপ, ইউক্রেনের বেসামরিক নাগরিকরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। একাধিক অঞ্চলে কমেছে জলের সরবরাহ। 

আরও পড়ুন: ব্যাংক লেনদেনের নতুন সূচি ঘোষণা

উল্লেখ্য, ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে থাকলেও তা মূলত ইউক্রেনীয় কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কে কেন্দ্রটির নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক লড়াই করেছে দেশ দু'টি। তবে শেষ পর্যন্ত মস্কোর নিয়ন্ত্রণে চলে যায় কেন্দ্রিটি। 


একাত্তর/আরবিএস   

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
আমেরিকা এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলা ও শত শত কোটি ডলারের বোমা হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মাটির নিচের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে পুনরায় সচল করে তুলেছে ইরান। মার্কিন ও...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর