সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত পাঁচ

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২:০২ পিএম

সোমালিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন। 

রোববার (৬ নভেম্বর) সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা জানায়, রাজধানী মোগাদিসুর সোমালি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। 

সোমালিয়ার সেনাপ্রধান ওদোয়া ইউসুফ রাগেহ'র বরাতে এক টুইটবার্তায় সোনা জানায়, সামরিক প্রশিক্ষণ ক্যাম্পের প্রবেশমুখে বোমা বিস্ফোরণটি ঘটে। তবে হামলাকারী তার লক্ষ্যস্থানে পৌঁছানোর আগেই তাকে আটকে দেয় সেনারা। 

আগেরদিন সোমালিয়ার সেনাবাহিনীর আরেক কর্মকর্তা আদান ইয়ারে বার্তাসংস্থা এএফপিকে জানান, সৈন্যদের নিজেদের দলে টানতে জিরো নাকনাক প্রশিক্ষণ ক্যাম্পকে টার্গেট করেছিলো হামলাকারী। 

হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনার তদন্ত চলছে। 

বিস্ফোরণের ঘটনাস্থলে বেশ কিছু সামরিক অ্যাম্বুলেন্স দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এএফপিকে মোগাদিসুর এক বাসিন্দা জানান, ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। কাউকে এর কাছে যেতে দেয়া হচ্ছে না। তবে বেশ কিছু অ্যাম্বুলেন্সকে ভেতরে গিয়ে হতাহতদের নিয়ে বের হতে দেখা গেছে। 

আরও পড়ুন: অবশেষে টুইটারে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু

সোমালিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব। দেশটির সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করা তাদের লক্ষ্য। 

এক সপ্তাহ আগে রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা হামলায় ১০০ জনেরও বেশি নিহতের ঘটনায়ও আল-শাবাবকে দায়ী করা হয়েছে। তবে সেই হামলার দায় স্বীকার করেনি তারা। 


একাত্তর/এসজে

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেই ইউক্রেনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো -ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর