তানজানিয়ায় অবতরণ করতে গিয়ে হ্রদে যাত্রীবাহী ফ্লাইট

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহাওয়ার ফলে দুর্ঘটনাবশত লেক ভিক্টোরিয়ায় অবতরণ করেছে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

রোববার (৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুকোবা শহরে ঝোড়ো আবহাওয়ায় বিমানটি অবতরণের চেষ্টা করছিলো। তবে দুর্ঘটনাবশত সেটি লেক ভিক্টোরিয়ায় গিয়ে পড়ে। 

বিমানটিতে থাকা চার ক্রুসহ ৪৩ জন যাত্রীর মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। 

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, লেজ বাদে পুরো বিমানটি পানিতে ডুবে রয়েছে আর এটিকে ঘিরে রয়েছে কয়েকটি উদ্ধারকারী নৌকা। 

উল্লেখ্য, বুকোবা বিমানবন্দরের এক প্রান্তে অবস্থিত আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়া।

তানজানিয়ার বেসরকারি বিমান সংস্থা প্রেসিশন এয়ার-এর বিমানটি রাজধানী দারেস সালাম থেকে উড্ডয়ন করে বুকোবার উদ্দেশ্যে যাচ্ছিল। 

আরও পড়ুন: পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

উদ্ধারকাজ চলাকালে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। 

এক টুইটবার্তায় তিনি বলেন, 'প্রেসিশন এয়ারের বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। আসুন উদ্ধারকারীরা তাদের কাজ করার সময় আমরা সবাই শান্ত থাকি এবং ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি'। 


একাত্তর/এসজে

চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিনের বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা এখনও রাস্তায় অবস্থান করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর