নির্বাচন পরবর্তী বিক্ষোভে অগ্নিগর্ভ তানজানিয়া, নিহত ৭০০

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিনের বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা এখনও রাস্তায় অবস্থান করছেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) তানজানিয়ার প্রধান বিরোধী দল চাদেমার মুখপাত্র জন কিটোকার বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স২৪। 

কিটোকা বলেন, শুক্রবার দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা মিছিল করেছেন। নিহতের সংখ্যা দারুস সালামে ৩৫০ জন ও মওয়ানজায় দুইশ'রও বেশি। দেশের অন্যান্য জায়গার হিসেব করলে মৃতের সংখ্যা প্রায় ৭০০। 

তিনি আরও বলেন, চাদেমার পক্ষ থেকে যে মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা দলের সদস্যদের একটি নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যারা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গিয়ে ‘মরদেহ গণনা’ করেছে।

তিনি যোগ করেন, সরকারের প্রতি আমাদের বার্তা হলো- আমাদের বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন। পুলিশি নির্যাতন বন্ধ করুন। জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখান। এটাই হলো নির্বাচনী ন্যায়বিচার। 

আসলে কোনো নির্বাচনই হয়নি এমন অভিযোগ করে এ নেতা বলেন, আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে।

কিটোকা ছাড়াও একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, বিক্ষোভ ও সহিংসতায় ৭০০ জন নিহত হওয়ার তথ্য তারা পেয়েছে এবং এই তথ্য তানজানিয়ার সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

বার্তা সংস্থা এএফপি একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র কথা বলতে যোগাযোগ করলেও, সংশ্লিষ্টরা ভয়ে কথা বলেনি।

এর আগে গত সপ্তাহে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান দুটি বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এর জেরেই মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়। আজ শুক্রবার তৃতীয় দিনে গড়িয়েছে আন্দোলন।  

আরবিএস
আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহের অব্যাহত ভারী বৃষ্টিতে ভূমিধ্বসের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৩৬ জন।
আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে অবৈধ একটি স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। 
তানজানিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ খারাপ আবহাওয়ার কারণে লেক ভিক্টোরিয়ায় অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রোববার (৬ নভেম্বর)...
তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান খারাপ আবহাওয়ার ফলে দুর্ঘটনাবশত লেক ভিক্টোরিয়ায় অবতরণ করেছে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর