এবার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মাতৃপ্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হবে এই ছাঁটাই।

রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। 

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি সপ্তাহের বুধবার থেকেই এই ছাঁটাই শুরু হতে পারে। মেটা এরই মধ্যে কর্মীদের জানিয়েছে, তারা যেন চলতি সপ্তাহে অপ্রয়োজনীয় কোনো সফর পরিকল্পনা না করেন। 

গত জুনে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। মেটার সিইও মার্ক জাকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। 

সেসময় তিনি বলেন, ‘সম্ভবত কোম্পানিতে এমন কিছু লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’।

এরপর চলতি বছরের সেপ্টেম্বরে জাকারবার্গ জনবল ছাঁটাইয়ের বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো কর্মী সংখ্যা কমাতে যাচ্ছে। বিশেষ করে প্রতিষ্ঠাটির মুনাফা মারাত্মকভাবে নেমে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন অনেকেই। 

জাকারবার্গ সেপ্টেম্বরেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৩ সালে মেটার জনবল বর্তমান জনবলের চেয়ে অনেকটাই কমে যেতে পারে। 

অক্টোবরে মেটা’র পূর্বাভাসে আগামী কয়েক মাস মুনাফা কমে যাওয়া এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। চলতি বছরে কোম্পানিটি হাজার কোটি ডলার মূল্য হারিয়েছে।

আরও পড়ুন: টুইটারের বিকল্প হিসেবে মাস্টোডন'র দিকে ঝুঁকছেন গ্রাহকরা

মেটার এই কর্মী ছাঁটাই সিলিকন ভ্যালিতে কর্মী ছাঁটাইয়ের সংখ্যাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। সর্বশেষ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তাদের প্রায় ৩ হাজার ৭০০ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে। 

একই সঙ্গে সিলিকন ভ্যালির আরও একাধিক প্রতিষ্ঠানও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এই তালিকায় রয়েছে রাইড হেইলিং কোম্পানি লিফট ইনকরপোরেশন, হার্ড ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান সিগেট টেকনোলজি হোল্ডিংস পিএলসিসহ আরও অনেকে। 


একাত্তর/এসজে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে মেটা।
বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬২ দশমিক ৩ শতাংশ। 
ফেসবুকে অপ্রাপ্তবয়স্কদের যৌন হয়রানি
প্রতিষ্ঠার ২০ বছরের প্রাক্কালে শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে মার্কিন সিনেটের এক শুনানিতে সবার সামনে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্রধান নির্বাহী...
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর