নেপালে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ছয়

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১১:১০ এএম

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়। এতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের (এনসিএস) বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টসহ একাধিক আর্ন্তজাতিক গণমাধ্যম।

মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত দুই ১২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় ডোটি জেলায় আঘাত হানে প্রবল ভূকম্পন।

খবরে বলা হয়েছে,  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ছয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল খাপতাড ন্যাশনাল পার্কে।

ডোটি জেলা পুলিশ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ভোলা ভাট্টা জানিয়েছেন, ভূমিকম্পে নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি ছেলে, ১৩ বছরের একটি মেয়ে, ১৪ বছর বয়সী দুটি মেয়ে, একজন ৪০ বছর বয়সী নারী ও একজন ৫০ বছর বয়সী পুরুষ রয়েছেন। তারা পুরিচৌকি পল্লী পৌরসভার গাইরা গাঁয়ের বাসিন্দা।

শক্তিশালী ভূমিকম্পটি সুদূর কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে। এর প্রভাবে ডোটিতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। ভুক্তভোগীদের সবাই ধসে পড়া ঘরের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

image


আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এগিয়ে ট্রাম্পের দল

এদিকে, নেপালে এই ভূমিকম্পের মাত্রা নিয়ে বেশ বিভ্রান্তি দেখা দিয়েছে। এনসিএসের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন। তবে শুরুতে এর মাত্রা পাঁচ দশমিক তিন বলে জানানো হয়েছিল।

আবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে সিএনএন বলছে, ভূমিম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়।  বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক ছয়।


একাত্তর/এসি

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর