ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদেরই দায়ি করলেন এরদোগান

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা জোটবদ্ধভাবে রাশিয়ার ওপর কোনো সীমাপরিসীমা ছাড়াই হামলা চালাচ্ছে। আর এ কারণেই রাশিয়ার পক্ষ থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি'র খবরে বলা হয়েছে, শনিবার উজবেকিস্তানের সমরকন্দে একটি আঞ্চলিক সম্মেলন থেকে দেশে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন এরদোগান। 

রাশিয়া কোনো সাধারণ দেশ নয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী দেশ। পুরো পশ্চিমা জগতের বিরুদ্ধে রাশিয়া যে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি তার প্রশংসা করেন।

এরদোগান আরও বলেন, পশ্চিমারা বিশেষ করে আমেরিকা কোনো রকমের সীমা ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করছে। রাশিয়াও এই হামলার বিরুদ্ধে দারুণভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘর্ষ চলছে তাতে তিনি মধ্যস্থতা করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এ সময় তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার খাদ্য রপ্তানি চুক্তি ভেঙে যাওয়া এবং পরবর্তীতে আবার তা চালু করার বিষয়ে তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড

তার মতে, এই খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে কৃষ্ণ সাগরের একটি ‘শান্তি করিডোর’ স্থাপন করা যায় এবং এ ব্যাপারে আঙ্কারা চেষ্টা চালাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংলাপ থেকে শান্তির ব্যবস্থা করাই হবে এর উদ্দেশ্য।

তুরস্ক এ যুদ্ধ বন্ধ করতে সব ধরনের শান্তি আলোচনাকে সমর্থন করে এবং তারা সে চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। 

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে তুরস্ক দৃশ্যত নিরপেক্ষ অবস্থান নিয়েছে। একইসঙ্গে ন্যাটোর সম্প্রসারণ নিয়েও পশ্চিমাদের সাথে দ্বিমত জানিয়েছে দেশটি। 


একাত্তর/আরবিএস  

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর