ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন: মেয়র

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০২:২৫ পিএম

মঙ্গলবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলার জেরে কিয়েভের অর্ধেক অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রুশ হামলার পর জরুরিভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করায় এ পরিস্থিতি তৈরি হয়। 

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) কিয়েভের মেয়রের বরাতে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এপি। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে মেয়র ভিতালি ক্লিৎসচকো বলেন, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিভাগ ইউক্রেন জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, এর ফলে রাজধানীর কমপক্ষে অর্ধেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। 

image

আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে দিলো ব্রাজিল !

ইউক্রেনের অভিযোগ, রাজধানী কিয়েভ, পশ্চিমে লিভিভ এবং রিভনে, উত্তর-পূর্বে খারকিভ, কেন্দ্রে ক্রাইভি রিহ এবং পোলতাভা, দক্ষিণে ওডেসা এবং মিকোলাইভ এবং উত্তরে জাইটোমিরসহ বড় শহরগুলোতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হয়েছে। 

রাশিয়া টার্গেট করে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পাওয়ার স্টেশন ও বিদ্যুৎ অফিসে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যু হয়েছে। 

কিয়েভ বলেছে, প্রায় নয় মাসের যুদ্ধের মধ্যে এবারই সবচেয়ে মারাত্বক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া।

এদিকে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের সতর্ক করেছেন। 

তিনি বলেছেন, আরও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে। আমরা কাজ করছি, আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আমরা বেঁচে থাকব।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর