চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু আর্টেমিস ওয়ানের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

দুইবারের ব্যর্থতার পর অবশেষে সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে নাসার আর্টেমিস-১ রকেটের। অ্যাপোলো মিশনের ৫০ বছর পর আবারও চন্দ্র অভিযান শুরু করলো নাসা। 

স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে দুইটায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে এই যাত্রায় কোন মানুষ থাকছে না। সবকিছু পরিকল্পনামাফিক চললে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন।

উৎক্ষেপণের প্রায় দেড় ঘণ্টা পর রকেটটির উপরের অংশ 'ট্রান্স-লুনার ইঞ্জেকশন'-এর মাধ্যমে ওরাইয়ন ক্যাপসুলটিকে চাঁদের দিকে ছুঁড়ে দেয়। এর ফলে ২৫ দিন পর এটি চন্দ্রপৃষ্ঠের ৬০ মাইলের মধ্যে পৌঁছে যাবে।

কারিগরি ত্রুটি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এর আগে দুইবার আর্টেমিস রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করেও ব্যর্থ হয় নাসা। 

তবে তৃতীয়বারের সফল উৎক্ষেপণেও নাটকীয়তা কম হয়নি। কাউন্টডাউনের শেষ কয়েক ঘণ্টায় সম্ভাব্য ফুয়েল লিকের আশঙ্কায় তিনজনের একটি 'রেড টিম' উৎক্ষেপণস্থলে পাঠানো হয়। জ্বালানিতে পূর্ণ একটি রকেটের একদম কাছে গিয়ে অভিযানকে বাঁচানোর জন্য তাদেরকে 'হিরো' বলে আখ্যা দিয়েছেন নাসার কর্মীরা। 

উৎক্ষেপণের পর এক সাক্ষাৎকারে নাসার প্রধান বিল নেলসন বলেন, 'এটি একটি অসাধারণ দিন'। 

আরটেমিস প্রোগ্রামের নাম রাখা হয়েছে প্রথমবারের মতো চাঁদে মানুষ নিয়ে যাওয়া অ্যাপোলো প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে। গ্রিক পুরাণ অনুযায়ী, দেবী আরটেমিস ছিলেন দেবতা অ্যাপোলোর যমজ বোন ও চাঁদের দেবী। 

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন: মেয়র

আর্টেমিস-২-এ প্রথম মনুষ্যবাহী মিশন পাঠানোর লক্ষ্য ঠিক করা হয়েছে ২০২৪ সালে। আর আর্টেমিস-৩ ২০২৫ সালের আগে চাঁদে যাবে না।


একাত্তর/এসজে

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর