এক দশকে চাঁদে মানববসতির আশা নাসার

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১১:৩৪ এএম

আগামী এক দশকের মধ্যে মানুষ দীর্ঘসময়ের জন্য চাঁদে বসবাস করতে পারবে বলে আশা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। 

রোববার (২০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈজ্ঞানিক অভিযান চালাতে হলে চাঁদে বসতি গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন নাসার ওরাইওন লুনার স্পেসক্র্যাফট প্রোগ্রামের প্রধান হাওয়ার্ড হু। 

তিনি বলেন, ওরাইওনকে বহনকারী আর্টেমিস রকেটটি চাঁদের উদ্দেশ্যে রওনা করা ছিল 'মানুষের মহাকাশ যাত্রার জন্য একটি ঐতিহাসিক দিন'। 

বর্তমানে চাঁদ থেকে প্রায় এক লাখ ৩৪ হাজার কিলোমিটার দূরত্বে রয়েছে রকেটটি। 

মানুষের চাঁদে ফিরে যাওয়ার অভিযানের প্রথম পদক্ষেপ হলো এই আর্টেমিস মিশন। ১০০ মিটার লম্বা এই রকেটটি বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়। 

এই রকেটের সাথে সংযুক্ত রয়েছে ওরাইওন স্পেসক্র্যাফট। এই মিশনে এটিতে কোনও মানুষ না থাকলেও, রয়েছে একটি 'ম্যানিকিন' যেটি মানবদেহের ওপর এই যাত্রার প্রভাব পর্যবেক্ষণ করবে। 

বিবিসির সাথে সাক্ষাৎকারে হাওয়ার্ড হু বলেন, আর্টেমিসকে যাত্রা করতে দেখা ছিল 'এক অবিশ্বাস্য অনুভূতি' ও 'একটি স্বপ্ন'। 

তিনি বলেন, দীর্ঘমেয়াদি গভীর মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ এটি, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় বরং পুরো পৃথিবীর জন্য। 

'আমরা চাঁদে ফিরে যাচ্ছি, একটি টেকসই প্রোগ্রামের জন্য কাজ করছি এবং এটি সেই যান যেটি আমাদেরকে আবারও চাঁদের বুকে পাঠাবে', বলেন তিনি। 

আরও পড়ুন: ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা তুলে নিলেন মাস্ক

আর্টেমিস-১ সফল হলে পরের মিশনে মানুষ পাঠানো হবে এবং তার পরেরটিতে নভোচারীরা চাঁদের বুকে পা রাখবেন। 

বর্তমান মিশনের সবকিছু ঠিকঠাকমতো চলছে বলে আশ্বস্ত করেছেন হু। সোমবার (২১ নভেম্বর) মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পাঠাতে ওরাইওনের ইঞ্জিনগুলোকে প্রস্তুত করছে তার দল। 


একাত্তর/এসজে

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর