বন্দুক হামলার পর ইমরানের প্রথম জনসভায় মানুষের ঢল

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:৩৪ এএম

তিন সপ্তাহ আগে এক বন্দুক হামলায় আহত হওয়ার পর প্রথমবারের মতো জনসভায় কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

শনিবার (২৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে এক র‍্যালিতে হাজির হন হাজার হাজার মানুষ। তাদের প্রতি মৃত্যুভয় ছাড়া বাঁচার আহবান জানান ইমরান। 

কড়া নিরাপত্তা সত্ত্বেও বেশ ভালো মেজাজেই ছিলেন ইমরানের সমর্থকরা। ইমরানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।

এক সমর্থক বলেন, 'একজন মানুষ আছেন যিনি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তিনি সামনের দিকে তাকিয়ে আছেন, তিনি আমাদেরকে একটি লক্ষ্য দিয়েছেন'। 

ইমরান খান বলেন, 'তিনজন অপরাধী' আবারও তাকে হত্যাচেষ্টার অপেক্ষায় রয়েছে। 'ভয় একটি সম্পূর্ণ জাতিকে দাস বানিয়ে দেয়' বলে সমর্থকদের উদ্দেশ্যে বলেন তিনি। 

নিজে প্রধানমন্ত্রী থাকাকালীন দুর্নীতি মোকাবেলায় ব্যর্থ হওয়ার কথাও ভাষণে স্বীকার করে নেন তিনি। ক্ষমতাশীলদের আইনের আওতায় আনতে ব্যর্থ হওয়ার কথাও বলেন তিনি। 

আগাম নির্বাচনের দাবিতে ইমরানের লংমার্চের চূড়ান্ত র‍্যালি ছিল এটি। সহিংসতার আশঙ্কায় এই কর্মসূচি বাদ দিতে তার প্রতি আহবান জানিয়েছিল কর্তৃপক্ষ। 

এ মাসের শুরুর দিকে এই লংমার্চেরই এক র‍্যালিতে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। এই হামলার জন্য বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের দায়ী করেছেন তিনি। 

তবে এ অভিযোগ অস্বীকার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ অভিযুক্তরা। 

আরও পড়ুন: নির্বাচনের পর দলীয় নেতৃত্ব ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

এর আগে এ বছরের শুরুর দিকে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলেও সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তিনি। 

পাকিস্তানের বর্তমান সরকার ও সামরিক শাসনের কড়া সমালোচক ইমরান খান সাধারণ জনগণের মধ্যে বেশ জনপ্রিয়। আগাম নির্বাচনের দাবিতে তার পথসভায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। 


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর