মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:১৫ পিএম

মাঙ্কিপক্সের প্রতিশব্দ হিসেবে একটি নতুন নাম ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এখন থেকে এ ভাইরাসকে 'এমপক্স' নামে চিহ্নিত করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ডাব্লিউএইচও। 

বিবৃতিতে বলা হয়, আগামী এক বছর এ দু'টি নামই ব্যবহার করা যাবে। তবে, ধাপে ধাপে মাঙ্কিপক্সের বদলে কেবল এমপক্স ব্যবহার করা হবে।

চলতি বছর বিশ্বে একাধিক দেশে এমপক্স মহামারি দেখা দেয়ার পর ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে এ নিয়ে বর্ণবাদী  ও কুত্সাপূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়ে। ফলে কেউ কেউ মাঙ্কিপক্স নামটি পরিবর্তন করতে ডাব্লিউএইচওকে পরামর্শ দেয়। তাদের মতে, নামটি বিভ্রান্তিকর কারণ বানর এ ভাইরাসে প্রধান বাহক নয়।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি একটি টুইট বার্তায় বলেছেন, এখন থেকে সিডিসি "এমপক্স" শব্দটি ব্যবহার করবে। 

তিনি বলেন, আমরা এমপক্স নাম পরিবর্তনকে স্বাগত জানাই এবং সমর্থন করি।

এদিকে ইউএস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি জেভিয়ার বেসেররা বলেছেন, রোগের সাথে যুক্ত বিতর্ক কমাতে এমপক্স নাম ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, গত বছর এমপক্স সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। আর চলতি বছরের শুরুতেই উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে এমপক্স রোগী শনাক্ত বাড়তে থাকে। ভাইরাসটির জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি ফলে এ নিয়ে উদ্বিগ্ন আফ্রিকার একাধিক দেশ। 


একাত্তর/আরবিএস 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস।
জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
গাজা উপত্যকার বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে আগামী পাঁচ থেকে সাত বছর লাগবে এবং এ জন্য কমপক্ষে ১০ বিলিয়ন ডলার বা আরও বেশি অর্থের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর