যুদ্ধে ইউক্রেনের ‘১৩ হাজার সেনা’ নিহত হয়েছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১২:৩৬ পিএম

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সেনা নিহত হয়েছে বলে কিইভের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। ওই ব্যক্তি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র সহকারী। খবর এএফপি’র।

যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করা ইউক্রেনের জন্য বিরল ঘটনা আর পোদোইলাকের মন্তব্য দেশটির সামরিক বাহিনী নিশ্চিতও করেনি বলে জানিয়েছে বিবিসি।

মিখাইলো পদলইয়াক বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইউক্রেনের চ্যানেল-২৪’কে বলেন, ইউক্রেন যুদ্ধের ‘জেলারেল স্টাফ থেকে আমরা সরকারিভাবে যে ধারণা পেয়েছি তাতে এ যুদ্ধে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে।’

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ‘যথা সময়ে’ এ সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশ করবেন।

গত জুনে ইউক্রেনের একেবারে পূর্বের লুগানস্ক অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীর লড়াইয়ের সময় জেলেনেস্কি বলেন, কিয়েভ প্রতিদিনের লড়াইয়ে ৬০ থেকে ১০০ সৈন্য হারাচ্ছে এবং এ যুদ্ধে প্রায় ৫০০ জন আহত হয়েছে।

গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, প্রায় সাত মাসের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫,৯৩৭ সৈন্য নিহত হয়েছে।

সৈন্যদের মনোবল চাঙ্গা রাখতে উভয় পক্ষ তাদের নিহতের সংখ্যা কম করে দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: চীনে বিক্ষোভের মুখে লকডাউন শিথিলের ঘোষণা

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি গত মাসে বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে। এক্ষেত্রে ইউক্রেনের বাহিনী ও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে।

তবে এ সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।

বিগত কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর