জাভায় সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর আশেপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। 

রোববার (৪ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জাভা প্রদেশে আগ্নেয়গিরিটির আশেপাশের এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসক তরিকুল হক। 

স্থানীয় সময় শনিবার (৩ ডিসেম্বর) ভোর পৌনে তিনটার দিকে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাত শুরু হয়। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠেছে। এর ফলে আশেপাশের এলাকা ছাই ও ধোঁয়ায় ছেয়ে গেছে। সম্ভাব্য সুনামির আশঙ্কায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। 

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র সেমেরু আগ্নেয়গিরির সক্রিয়তা লেভেল তিন থেকে চারে উন্নীত করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম কম্পাস টিভি। 

দেশটির পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি ধারাবাহিক ভূমিকম্পের পর পূর্বের জাভা দ্বীপে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটলো। গত মাসে দেশটিতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ৩০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: হিজাব আইন সংস্কারের চিন্তাভাবনা করছে ইরান

স্থানীয় এক স্বেচ্ছাসেবক রয়টার্সকে জানিয়েছেন, সকাল থেকে আগ্নেয়গিরির আশেপাশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে ছাইবৃষ্টি হচ্ছে এবং এর ফলে আগ্নেয়গিরিটি আর দেখা যাচ্ছে না। 

এদিকে, সতর্কতা জারি হওয়ার পর সেমেরুর কেন্দ্রস্থল থেকে আট কিলোমিটারের মধ্যে জনগণকে না যাওয়ার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। 


একাত্তর/এসজে
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর