বার্সেলোনায় এক ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় ১৫৫ জন আহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম

স্পেনের বার্সেলোনায় একটি যাত্রীবাহী ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় ১৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে আটটা নাগাদ উত্তর-পূর্বের কাতালোনিয়া অঞ্চলের মন্টকাডা ই রেইচাক-মানরেসা স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্সেলোনার কেন্দ্র থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশন। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেন দুইটি একই দিকে যাত্রা করছিলো। যাত্রাপথে একটি ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেকটি এসে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। 

বিবিস্যার প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে কাতালান পুলিশ। 

এক টুইটবার্তায় জরুরী সেবা কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১৫০ জন 'মধ্যম গুরুতর অবস্থায়' এবং পাঁচজন 'কম গুরুতর' অবস্থায় রয়েছেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ নিহত দুই

এদিকে সেখানকার আঞ্চলিক সরকার জানিয়েছে, এ দুর্ঘটনার ফলে কয়েকটি লাইনে ট্রেন চলাচল সাময়িক বাধাগ্রস্ত হয়। 

রেল অপারেটর ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ দুর্ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন কাতাল আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট পেরে আরাগোনেস ই গার্সিয়া। 


একাত্তর/এসজে

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরাসরি ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করে মঙ্গলবার সারাদেশে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর