ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০১:১৮ পিএম

ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ।

একই প্রদেশে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে ৩০০ জনেরও বেশি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।

সংস্থাটি জানায়, চীনের সিয়ানজুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ৭টা ৫০মিনিটে (গ্রিনিচ মান সময় ০০৫০টা) ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১২৩ কিলোমিটার গভীরে আঘাত হানায় এতে হতাহত বা ক্ষতির সম্ভাবনা কম।

গত মাসে সিয়ানজুরে ভূপৃষ্ঠের একেবারে কম গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে বিভিন্নস্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটে এবং অনেক ভবন ভেঙে পড়ে।

আরও পড়ুন: অভিশংসনে ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট

২০১৮ সালের পর এটি ছিল ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। ২০১৮ সালে সুলাওয়েজি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

ইন্দোনেশিয়ার ভৌগলিক অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে মাঝে মধ্যেই ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়।


একাত্তর/আরএ

ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর