ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:২৯ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে প্রথম এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মোহসেন শেকারি নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে 'আল্লাহর বিরুদ্ধে শত্রুতা' করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি কোর্ট। 

শেকারির বিরুদ্ধে 'দাঙ্গাবাজ' হওয়ার ও সেপ্টেম্বরে প্যারামিলিটারি বাহিনীর এক সদস্যকে রামদা দিয়ে কোপানোর অভিযোগ করা হয়েছিলো। 

কোনও ধরণের আইনি প্রক্রিয়া ছাড়াই লোকদেখানো বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করেছেন একজন বিক্ষোভকারী। 

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক টুইটবার্তায় বলেন, ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে 'দ্রুত ও কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা' না নিলে প্রতিদিনই এ ধরণের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হবে।  

ইরানি বিচার বিভাগের সংবাদসংস্থা মিজান জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর তেহরানের সাত্তার খান স্ট্রিট আটকে বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সের এক সদস্যের অপ রামদা নিয়ে হামলা করেন মোহসেন শেকারি। 

এরপর গত ১ নভেম্বর তার বিরুদ্ধে 'হত্যা, সন্ত্রাস ও সমাজের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে' অস্ত্র ব্যবহার এবং 'আল্লাহর বিরুদ্ধে শত্রুতার' অভিযোগের প্রমাণ পায় আদালত। 

এ রায়ের বিরুদ্ধে আপিল করলেও ২০ নভেম্বর তা খারিজ করে দিয়ে রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

দেশটির বিচার বিভাগ আরও জানিয়েছে, আন্দোলনের সাথে সম্পৃক্ত আরও ১০ জনকে 'আল্লাহর বিরুদ্ধে শত্রুতা' বা 'পৃথিবীতে দুর্নীতির' অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

এদিকে, 'জনপ্রিয় এই বিপ্লবকে আরও দমন করা' ও 'জনগণের মাঝে ভয় ঢুকিয়ে দেয়ার' জন্য এসব মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর