সীমান্ত সংঘর্ষে ছয় পাকিস্তানি ও এক আফগান সেনা নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১১:০০ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের কান্দাহার প্রদেশকে সংযুক্ত করা চামান সীমান্ত ক্রসিংয়ে গোলাগুলির ঘটনায় ছয় পাকিস্তানি বেসামরিক ও এক আফগান সেনা নিহত হয়েছেন। 

রোববার (১১ ডিসেম্বর) এ সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে উভয়পক্ষের সীমান্ত অঞ্চলের কর্মকর্তারা জানান। খবর: রয়টার্স।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত ক্রসিংয়ের ওপার থেকে আফগান সীমান্তরক্ষী বাহিনীগুলো পাকিস্তানের বেসামরিক জনগণের ওপর কামান ও মর্টারের মাধ্যমে নির্বিচারে ব্যাপক গোলাবর্ষণ করেছে।

ওই বিবৃতিতে পাক সামরিক বাহিনী আরও জানায়, এতে ছয় বেসামরিক নিহত ও ১৭ জন আহত হলে পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দেয়।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, সীমান্তে আফগান ভূখণ্ডের ভেতরে একটি নতুন চেকপোস্ট তৈরির সময় পাকিস্তানি বাহিনী নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। এই নিয়ে সংঘর্ষ শুরু হয়।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, পাকিস্তানি হামলায় এক আফগান সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বেসামরিক।

আরও পড়ুন: ইতালির রোমে তিন নারীকে গুলি করে হত্যা

কান্দাহার প্রদেশের কর্মকর্তা নূর আহমদ জানান, দু’পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চামান স্থল বন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল। বৈঠকের পর স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।

উল্লেখ্য, ব্যস্ত এ স্থল বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রীবাহী যান পারাপার হয়ে থাকে। নভেম্বরে একই ধরনের আরেকটি ঘটনার পর এ ক্রসিংটি বেশ কয়েকদিন বন্ধ ছিল।


একাত্তর/জো 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর